কে এম রুবেল (চট্টগ্রাম) : বাংলাদেশ রিপোটার্স ক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক সভা শনিবার সন্ধায় সংগঠনের দেওয়ান হাটস্থ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিন চৌধুরী (বিপ্লব) এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আলতাফ চৌধুরী, জাহাঙ্গীর আলম, এমরাউল কায়েস মিঠু, নয়ন বড়ুয়া জয়, প্রকাশ বড়ুয়া, রুহুল আমিন, কিবরিয়া চৌধুরী ,আব্দুল কাদের রাজু, আব্দুল্লাহ আল মাসুদ, রফিকুলইসলাম শেখ সেলিম, বাচ্চু বড়ুয়া, মো: শফি, মোঃ মাহতাব উদ্দিন চৌধুরীসহ অনেকে।
Sunday, 16 June 2013
Wednesday, 12 June 2013
চিটাগাং চেম্বার তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছে গিয়ে মতবিনিময় করবে ঃ চেম্বার সভাপতি
কে এম রুবেল (চট্টগ্রাম) : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার বর্তমানে একটি গণমূখী চেম্বার। ব্যবসায়ীদের ন্যায্য দাবী আদায়ে চিটাগাং চেম্বার সদা সচেষ্ট। এক্ষেত্রে সর্বস্তরের ব্যবসায়ীদের বিভিন্ন সংকট, সমস্যা ও স্বার্থ রক্ষায় চেম্বার সর্বাত্মক সহায়তায় এগিয়ে আসবে এবং তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের দ্বোরগোড়ায় গিয়ে তাদের সাথে মতবিনিময় করবে।
গার্মেন্টস ভিলেজ স্থাপন হলে চট্টগ্রামে পোশাক শিল্পের বিপ্লব সাধিত হবে : সিসিসি মেয়রের প্রতি চিটাগাং চেম্বার সভাপতি
কে এম রুবেল (চট্টগ্রাম) : চট্টগ্রামে গার্মেন্টস ভিলেজ স্থাপন হলে অত্র অঞ্চলের পোশাক শিল্পে বিপ্লব সাধিত হবে বলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম মত প্রকাশ করেন।
হালিশহর চাঞ্চল্যকর শিশু আবির হত্যা মামলার রহস্য উদঘাটন : ০৫ আসামী গ্রেফতার
কে এম রুবেল (চট্টগ্রাম) : গত ১৭/১২/২০১২ ইং তারিখ অনুমান ০৬.০০ ঘটিকার সময় অত্র থানাধীন হালিশহর হা/এ বি-ব্লকস্থ বাসা নং-০৮ এর দঃ/পূর্ব পার্শ্বে ৩নং রোডের ১নং লেইনের পূর্ব মাথায় বাদীর ছেলে ইয়াছিন আরাফাত @ আবির খেলাধুলা করতে যাইয়া আর ফিরিয়া আসে নাই ।
Tuesday, 11 June 2013
জামিনে মুক্ত বাবুনগরী ফিরলেন চট্টগ্রামে
চট্টগ্রাম: ঢাকা অবরোধে ব্যাপক সহিংসতার পর গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী জামিনে মুক্তির পর চট্টগ্রামে ফিরেছেন। অসুস্থ বাবুনগরীকে মঙ্গলবার ভোরে নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারী সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামিনে মুক্তির পর বাবুনগরী ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে বাবুনগরীকে সিএসসিআর হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে বাবুনগরীর জামাতা মো.আবদুল্লাহ সংবাদ মাধ্যমকে জানান, বাবুনগরীর অবস্থা আগের চেয়ে ভাল। তবে তার ফুসফুস, কিডনি এবং পায়ে এখনও কিছুটা সমস্যা আছে।
Sunday, 9 June 2013
ডিবি পুলিশ কর্তৃক ৮০ (আশি) লিটার চোলাই মদ উদ্ধার : গ্রেফতার- ০১
কে এম রুবেল (চট্টগ্রাম) : গত ০৭ তারিখ তারিখ দুপুর অনুমান ১৩.৩৫ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ তারেক আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব এসএম আতাউর রহমান এর নেতৃত্বে এসআই/ প্রকাশ প্রণয় দে,
Wednesday, 5 June 2013
চমেক হাসপাতালের চিকিৎসকদের মানববন্ধন
চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ইউনিট। বুধবার বেলা সাড়ে ১২টা। এ সময়ে এ ওয়ার্ডে থাকার কথা ছিল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরীর। কিন্তু ওয়ার্ডে গিয়ে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। ডা. এম এ হাসান কোথায় জানতে চাইলে ওয়ার্ডে দায়িত্বরত কর্মচারী ইয়াহিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘স্যার মিটিংয়ে গেছেন।’ কিসের মিটিং জানতে চাইলে বলেন, ‘এক ডাক্তারকে নাকি জেলে নিয়েছে। এর প্রতিবাদে হাসপাতালের সামনে ডাক্তার স্যারদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ওখানে গেছেন স্যার।’ অস্ত্রোপচারের পর রোগীর শরীর থেকে নিডেল বের করতে ভুলে যাওয়ার অভিযোগে অভিযুক্ত চিকিৎসক সুরমান আলীকে আদালত সোমবার কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
Saturday, 1 June 2013
চট্টগ্রামে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামের নবগঠিত সদরঘাট থানার আলকরণ এলাকায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এ হত্যার ঘটনা ঘটায়। নিহত কলেজ ছাত্র হলেন রিটু ঘোষ (২৫)। তিনি নগরীর আলকরণ এলাকার দোভাষ কলোনির অধীর ঘোষের পুত্র। রিটু চন্দনাইশের গাছবাড়িয়া সরকারী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। রিটুর বন্ধু হুমায়ুন সংবাদ মাধ্যমকে জানান, শনিবার রাতে রিটু তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সোনিয়া ফার্মেসিতে ছিলেন।
Thursday, 30 May 2013
চট্টগ্রামকে শূন্য অপরাধসম্বলিত এলাকা করার জন্য নতুন চারটি থানা
চট্টগ্রাম: বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে নতুন চারটি থানার কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করার পাঁয়তারা চলছে। ধর্ম আর মৌলবাদের মোড়কে গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। এ মুহুর্তে সবার উচিৎ এ দুরভিসন্ধি সম্পর্কে সচেতন থেকে শেখ হাসিনাকে সমর্থন করা। ধর্মের মোড়কে থাকা স্বৈরতন্ত্রকে রুখতে হলে হাসিনাকে সমর্থন করা ছাড়া কোন বিকল্প নেই।’ তত্তাবধায়ক সরকারের আমলে জেলে যাবার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাবার অভিজ্ঞতা আমার আছে।
Monday, 27 May 2013
ফিশারিঘাটে ৪১ কেজি পিরানহা আটক
চট্টগ্রাম: নগরীর ফিশারিঘাট এলাকা থেকে বিক্রি নিষিদ্ধ ৪১ কেজি পিরানহা মাছ আটক করেছে মৎস অধিদপ্তর। একই সঙ্গে নিষিদ্ধ মাছ বিক্রি করার দায়ে ৫ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা মৎস অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এসব মাছ আটক করে। মৎস মান নিয়ন্ত্রণ পরিদর্শক প্রণব দাশ সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকাল ১০টার দিকে ফিশারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রি নিষিদ্ধ ৪১ কেজি পিরানহা মাছ আটক করা হয়। একই সঙ্গে এসব মাছ বিক্রেতা বাহার উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রণব দাশ বলেন,‘অভিযানে মাছের ফরমালিকন পরীক্ষা করা হয়েছে। তবে ফরমালিন মেশানোর কোন প্রমাণ পাওয়া যায়নি।‘ এছাড়া পাহাড়তলী বাজারেও অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।
Thursday, 23 May 2013
Monday, 20 May 2013
এক মাস সমাবেশের অনুমতি পাবেনা কেউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম: আগামী এক মাস কোন দলকে সভা-সমাবেশের অনুমতি দেয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। রোববার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নতুন জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেন, জনসাধারণের উপর অত্যাচার করেন, নির্যাতন করেন, গাড়ি পোড়ান, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অত্যাচার করেন, দোকান লুট করেন, তাদেরকে ওই যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমাবেশ করার অধিকার স্বীকার করার শর্তেও আগামী এক মাস পর্যন্ত কোনো সমাবেশ কোনো দলকে আমরা করতে দেব না।’
Sunday, 19 May 2013
Friday, 17 May 2013
শিবিরের সাবেক কর্মী এখন হেফাজতের ভলিন্টিয়ার ইনচার্জ
চট্টগ্রাম: চট্টগ্রাম আন্দরকিল্লা মোড় থেকে গ্রেফতার হওয়া হেফাজতে ইসলামের নেতা ড. মুহাম্মদ নছিম আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। প্রায় বছরখানেক আগে তাকে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ দেয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে তার ব্যাপারে তীব্র আপত্তি ছিল বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষকদের। কিন্তু তাদের আপত্তি অগ্রাহ্য করে তাকে শেষ পর্যন্ত প্রভাষক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ তার আমলে মুহাম্মদ নছিমকে নিয়োগ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘নছিম যে হেফাজতের নেতা, সেটা আমি জানি না।’
Wednesday, 15 May 2013
চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩, কার্যক্রম বন্ধ
ডেস্ক রিপোর্ট : ধেয়ে আসছে রুদ্রমূর্তি ধারণ করা সাইক্লোন ‘মহাসেন’। আবহাওয়া দফতর
সমুদ্রবন্দরে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে। এ কারণে সোমবার জারি করা
এলার্ট-২ নামিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে জারি করেছে
এলার্ট-৩। বেলা ১২টা থেকে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল, জেটিতে জাহাজ ভিড়ানো
বন্ধের পাশাপাশি পণ্য উঠানামাসহ সব অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা
হয়েছে।
Monday, 13 May 2013
১২০০ কিলোমিটার দূরে মহাসেন, পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর আঘাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে এসব পদক্ষেপ বাস্তবায়নে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তুতি পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলের মানুষদের জন্য চট্টগ্রামে ৪৭৯টি আশ্রয়কেন্দ্র চালু আছে। দুর্যোগ মোকাবেলায় ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পাঁচ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
Sunday, 12 May 2013
নিলামে উঠছে রানা প্লাজার চার গার্মেণ্টসের আমদানি পণ্য
চট্টগ্রাম: সাভারে ধসে পড়া রানা প্লাজার চারটি পোশাক কারখানার জন্য বন্ড সুবিধায় আনা ৩০টি আমদানি চালানের খালাস প্রক্রিয়া বন্ধ (বিন লক) করে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ফলে ফেব্রিক্স কাপড়ের এসব চালান চট্টগ্রাম বন্দর থেকে কারখানার মালিক বা অন্য কেউ খালাস নিতে পারবে না। তবে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আবুল আ’লা মোহাম্মদ আমীমুল এহসান খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কারখানা স্থানান্তর করে উৎপাদন কার্যক্রম চালু করা হলে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান চালান খালাসের অনুমতি পাবে। অন্যথায় এসব চালান নিলামে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
Saturday, 11 May 2013
চট্টগ্রামের পাহাড়ে ঘরের দখল রক্ষায় ঝুঁকিপূর্ণ বসবাস
চট্টগ্রাম: পাহাড়ের পাদদেশে খুপড়ি মতন ছোট্ট একটি ঘর। সেখানেই পরিবার নিয়ে বসবাস। টানা বৃষ্টির এ মৌসুমে তাদের প্রতিটি মুহূর্ত কাটে অনিশ্চয়তায়। সঙ্গে আছে মৃত্যুর হাতছানি। যেকোন মুহূর্তে পাহাড় ধসে পড়তে পারে ছোট্ট ঘরটির উপর। মুহূর্তেই নিভে যেতে পারে প্রাণ প্রদীপ! জীবন নিয়ে এত শঙ্কা! তারপরেও ঝুঁকিপূর্ণ বসত ঘর ছাড়তে রাজি নন ওদের অনেকেই! চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ এসব পাহাড়ে বছরের পর বছর ধরে বসবাস করে আসছেন তারা।
Friday, 10 May 2013
হেফাজতের তাণ্ডব : তদন্ত কমিশন গঠনের দাবি শাহরিয়ার কবিরের
চট্টগ্রাম: গত ৫ মে রাজধানী ঢাকাজুড়ে হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় তদন্ত কমিশন গঠনে সরকারের প্রতি আহবান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। এ কমিশনের মাধ্যমে হেফাজতের স্বরূপ চিহ্নিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে তাদের কর্মকান্ডের শ্বেতপত্র প্রকাশের অনুরোধ জানানো হয়। শুক্রবার বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ জননী জাহানার ইমামের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া কামারুজ্জামানের ফাঁসির রায় প্রসঙ্গে সভার প্রধান আলোচক শাহরিয়ার কবির বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া অন্য তিনটি রায়ের চেয়ে কামারুজ্জামানের রায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কেননা এ রায়ের মাধ্যমে একাত্তরের গণহত্যায় কামারুজ্জামানের ‘কমান্ড অব রেসপন্সিবেলিটি’ প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন,‘একই দায় জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের ওপরেও বর্তায়।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সাংবাদিক আবেদ খান।
ঘাদানিক চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর শওকত বাঙালীর পরিচালনায় সভায় চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শাহাবউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, প্রজন্ম একাত্তরের সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার এবং সাবেক ছাত্রনেতা সীমান্ত তালুকদার বক্তব্য দেন। মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবির বলেন, ‘৫মে ঘিরে যে ষড়যন্ত্র হয়েছে, গত ৪২ বছরের মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে এতবড় ষড়যন্ত্র আর হয়নি। হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ অন্যান্য নেতারা এ দায় এড়াতে পারেন না। কেননা তারা মহাসমাবেশের নামে এবং সরকার পতনের নামে এ তান্ডবের ক্ষেত্র তৈরি করেছেন।’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ ঘটনার দায় কোনো ভাবে এড়াতে পারেন না বলেও উল্লেখ করেন শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী ওইদিনের ঘটনার জন্য হেফাজতে ইসলামকে সবুজ সংকেত দিয়েছেন ৪৮ ঘণ্টার নামে। ৫মে তান্ডব চলাকালে হেফাজতের সমর্থনে ঢাকাবাসীকে রাজপথে আসার আহবান ও নেতকর্মীদের নির্দেশ দেন।’ তিনি বলেন, ‘পাখিরা ঘরে ফিরে গেছেন। পাখিদের নিয়ে রাজনীতি করা যাবে না। আপনার (খালেদা জিয়া) পাশে আছে এখন শকুন পাখি।’ গণজাগরণের কর্মীদেরকে ফিনিক্স পাখি আখ্যায়িত করে শাহরিয়ার কবির বলেন,‘গণজাগরণের তরুণরা ফিনিক্স পাখি। তাদেরকে যত ধ্বংস করবেন, তত সৃষ্টি হবে।’ যেকোন মূল্যে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশের ঘোষণা দেন তিনি। বায়তুল মোকারম মসজিদ এলাকায় কোরআন-হাদীস পুড়িয়ে দেয়ার ঘটনায় জামায়াত-শিবির জড়িত দাবি করেন এ গবেষক। শাহরিয়ার কবির বলেন, ‘এ উপমহাদেশে পবিত্র কোরআন-হাদীস পোড়ানোর রেকর্ড আছে একমাত্র জামায়াতের।’
বিশিষ্ট সাংবাদিক আবেদ খান বলেন, ‘এ দেশের মাটিতে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। পৃথিবীর সব দেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সাংবিধানিকভাবে নিষিদ্ধ।’ তিনি বলেন,‘জামায়াতের প্রধান প্রতিপক্ষ বিএনপি। বিএনপিকে বধ করতে পারলেই তারা অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। আর বিএনপি ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে। আর জামায়াত বিএনপির রক্ত চুষে শক্তিশালী হয়ে উঠছে।’ আবেদ খান বলেন, `হেফাজতে ইসলাম মুক্তিযুদ্ধ-নারী-তরুণ প্রজন্ম ও সরকারের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে এ যুদ্ধে তারা জিততে পারবে না।`
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া কামারুজ্জামানের ফাঁসির রায় প্রসঙ্গে সভার প্রধান আলোচক শাহরিয়ার কবির বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া অন্য তিনটি রায়ের চেয়ে কামারুজ্জামানের রায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কেননা এ রায়ের মাধ্যমে একাত্তরের গণহত্যায় কামারুজ্জামানের ‘কমান্ড অব রেসপন্সিবেলিটি’ প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন,‘একই দায় জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের ওপরেও বর্তায়।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সাংবাদিক আবেদ খান।
ঘাদানিক চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর শওকত বাঙালীর পরিচালনায় সভায় চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শাহাবউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, প্রজন্ম একাত্তরের সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার এবং সাবেক ছাত্রনেতা সীমান্ত তালুকদার বক্তব্য দেন। মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবির বলেন, ‘৫মে ঘিরে যে ষড়যন্ত্র হয়েছে, গত ৪২ বছরের মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে এতবড় ষড়যন্ত্র আর হয়নি। হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ অন্যান্য নেতারা এ দায় এড়াতে পারেন না। কেননা তারা মহাসমাবেশের নামে এবং সরকার পতনের নামে এ তান্ডবের ক্ষেত্র তৈরি করেছেন।’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ ঘটনার দায় কোনো ভাবে এড়াতে পারেন না বলেও উল্লেখ করেন শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী ওইদিনের ঘটনার জন্য হেফাজতে ইসলামকে সবুজ সংকেত দিয়েছেন ৪৮ ঘণ্টার নামে। ৫মে তান্ডব চলাকালে হেফাজতের সমর্থনে ঢাকাবাসীকে রাজপথে আসার আহবান ও নেতকর্মীদের নির্দেশ দেন।’ তিনি বলেন, ‘পাখিরা ঘরে ফিরে গেছেন। পাখিদের নিয়ে রাজনীতি করা যাবে না। আপনার (খালেদা জিয়া) পাশে আছে এখন শকুন পাখি।’ গণজাগরণের কর্মীদেরকে ফিনিক্স পাখি আখ্যায়িত করে শাহরিয়ার কবির বলেন,‘গণজাগরণের তরুণরা ফিনিক্স পাখি। তাদেরকে যত ধ্বংস করবেন, তত সৃষ্টি হবে।’ যেকোন মূল্যে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশের ঘোষণা দেন তিনি। বায়তুল মোকারম মসজিদ এলাকায় কোরআন-হাদীস পুড়িয়ে দেয়ার ঘটনায় জামায়াত-শিবির জড়িত দাবি করেন এ গবেষক। শাহরিয়ার কবির বলেন, ‘এ উপমহাদেশে পবিত্র কোরআন-হাদীস পোড়ানোর রেকর্ড আছে একমাত্র জামায়াতের।’
বিশিষ্ট সাংবাদিক আবেদ খান বলেন, ‘এ দেশের মাটিতে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। পৃথিবীর সব দেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সাংবিধানিকভাবে নিষিদ্ধ।’ তিনি বলেন,‘জামায়াতের প্রধান প্রতিপক্ষ বিএনপি। বিএনপিকে বধ করতে পারলেই তারা অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। আর বিএনপি ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে। আর জামায়াত বিএনপির রক্ত চুষে শক্তিশালী হয়ে উঠছে।’ আবেদ খান বলেন, `হেফাজতে ইসলাম মুক্তিযুদ্ধ-নারী-তরুণ প্রজন্ম ও সরকারের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে এ যুদ্ধে তারা জিততে পারবে না।`
Wednesday, 8 May 2013
জামায়াতের ঘাঁটি থেকে হেফাজতের লিফলেট উদ্ধার, আটক ৪
চট্টগ্রাম: জামায়াতের শীর্ষ নেতা কামারুজ্জামানের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগের দিন নগরীর কোতয়ালী থানার চন্দনপুরা এলাকায় দারুল উলুম আলিয়া মাদ্রাসায় বুধবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশ মাদ্রাসা থেকে গজারি কাঠের লাঠি, লোহার রড, পেট্রল, জামায়াত নেতাদের মুক্তির দাবিসম্বলিত পোস্টার, প্রচারপত্রসহ শিবির কর্মী সন্দেহে চারজনকে আটক করেছে। এছাড়া মাদ্রাসার ভেতর থেকে কয়েকটি বাক্সে রাখা বিপুল পরিমাণ হেফাজতে ইসলামের লিফলেটও উদ্ধার করেছে পুলিশ।
Monday, 6 May 2013
চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন
চট্টগ্রাম : মঙ্গলবার সকালে চট্টগ্রাম স্টেশনে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন দিয়েছে
দুর্বৃত্তরা। এতে বগি পাঁচটি প্রায় পুরোটাই পুড়ে গেছে।পুলিশ স্টেশন থেকে
সন্দেহভাজন দুই জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে দুর্বত্তরা
ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরিয়ে দেয়। সকাল ৭টায় সবর্ণ এক্সপ্রেসের
ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওযার কথা ছিল।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, তাদের দুটি
ইউনিটের ছয়টি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার
সার্ভিস কর্মীদের বলছেন, বগিগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। পেট্রোল
রাখা হয়েছিল এমন একটি প্লাস্টিকের বোতলও ঘটনাস্থলে পাওয়া গেছে বলে জসিম
উদ্দিন জানান।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বলেন, নাশকাতা সৃষ্টির জন্যই ট্রেনে এভাবে আগুন দেয়া হয়েছে বলে আমরা মনে করছি। পুলিশ স্টেশন থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করেছে। তিনি জানান, সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা বাতিল হচ্ছে না। পুড়ে যাওয়া বগিগুলো বাদ দিয়ে নতুন বগি সংযুক্ত করে দেরিতে হলেও ট্রেন ছাড়বে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বলেন, নাশকাতা সৃষ্টির জন্যই ট্রেনে এভাবে আগুন দেয়া হয়েছে বলে আমরা মনে করছি। পুলিশ স্টেশন থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করেছে। তিনি জানান, সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা বাতিল হচ্ছে না। পুড়ে যাওয়া বগিগুলো বাদ দিয়ে নতুন বগি সংযুক্ত করে দেরিতে হলেও ট্রেন ছাড়বে।
হাটহাজারী মাদ্রাসায় আহমদ শফী
চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ। সোমবার রাত ৮টায় কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবার পর রাত ৯টা ১০ মিনিটে আহমদ শফী মাদ্রাসায় পৌঁছান। শফীর সঙ্গে বিমানবন্দর থেকে রওনা দেয়া তার ছাত্র মাহমুদুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘হুজুর নিরাপদে মাদ্রাসায় পৌঁছেছেন।
Sunday, 5 May 2013
মতিঝর্ণা পাহাড় : ঝুঁকির ব্যাপারে জেলা প্রশাষক ও কাউন্সিলরের ভিন্ন মন্তব্য
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের উপর ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান। তিনি তাদেরকে নিরাপদ স্থান ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করার পরামর্শ দেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লালখান বাজার এলাকার ঝুঁকিপূর্ণ মতিঝর্ণা পাহাড় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। জেলা প্রশাসক আবদুল মান্নান এসময় আশপাশের অন্যান্য ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদের ও রাব্বী মিয়া (এলএ)। এদিকে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শনিবার বিকেল থেকে মাইকিং করা হয়েছে। লোকজনকে নিরাপদ অবস্থানে সরে যেতে বলা হয়েছে।
সাভার ট্র্যাজেডি নিয়ে রাজনীতি করছে বিরোধী দল : নুরুল ইসলাম বিএসসি
বৃহস্পতিবার বিকেলে নগরীর মুসলিম ইনষ্টিটিউট হলে চট্টগ্রাম-৮ আসন এলাকার বিভিন্ন মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে আইপিএস ও কম্পিউটার বিতরণকালে তিনি এ কথা বলেন।
Saturday, 4 May 2013
এবারের বর্ষায়ও মুক্তি মিলছেনা নগরবাসীর
চট্টগ্রাম: শুকনো মৌসুম জুড়ে খাল, নালা-নর্দমা পরিস্কারের নামে মাটি কাটার মহোৎসব আর কোটি কোটি টাকার শ্রাদ্ধ হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছেনা নগরবাসীর। মেয়র এম মনজুর আলম বারবার প্রতিশ্রুতি দিলে কার্যত জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি সিটি কর্পোরেশন। ফলে আসন্ন বর্ষা মৌসুমেও জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলছেনা নগরবাসীর। শনিবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ নীচু এলাকা তলিয়ে যাওয়ার ঘটনা আগামী বর্ষা মৌসুমেও নগরবাসীর দুর্ভোগ থেকে মুক্তি না মেলার বার্তা দিয়েছে। অভিযোগ আছে, সিটি কর্পোরেশন প্রতিবছর ঢাকঢোল পিটিয়ে খাল, নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন করে সেগুলো দ্রুত অপসারণ না করে জমা করে রাখা হয় খাল বা নালার পাড়েই। দীর্ঘসময় ধরে মাটি কিংবা আবর্জনাগুলো সেখানে পড়ে থাকার পর এক সময় গড়িয়ে আবারও খাল-নালায় গিয়ে পড়ে। মেয়রের অদক্ষতা এবং সঠিক নজরদারির অভাবে সিটি কর্পোরেশনের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা বছরের পর বছর ধরে এভাবেই জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের নামে নগরবাসীর সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
Friday, 3 May 2013
এ দেশ জামায়াত আর হেফাজতের নয়, এ দেশ আমাদের : গণজাগরণ মঞ্চে নারী নেত্রীরা
চট্টগ্রাম: চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে হেফাজতে ইসলামের বিরুদ্ধে মহাসমাবেশে নারী নেত্রীরা বলেছেন, ‘ধর্মের নাম দিয়ে কেউ নারীদের অপমান করলে সেটা বাংলাদেশের নারীসমাজ মেনে নেবেনা। এ দেশ জামায়াত কিংবা হেফাজতের নয়, এ দেশ আমাদের। এ দেশ নারী-পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার। ধর্মের নামে রাজনীতি অতীতেও বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবেনা।’ মহাসমাবেশ থেকে নারীনেত্রীরা ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচী প্রত্যাহারেরও আহবান জানিয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে সম্মিলিত নারী সমাজ, চট্টগ্রাম এর মহাসমাবেশ শুরু হয়।
Thursday, 2 May 2013
জুলাই থেকে বাতিল হচ্ছে পিএসআই প্রথা
চট্টগ্রাম: শুল্কায়ন পদ্ধতি ও আমদানি পণ্য মূল্যায়নে বহুল আলোচিত প্রি-শিপম্যান্ট ইন্সপেকশান (পিএসআই) প্রথা আগামী ১ জুলাই থেকে বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো.গোলাম হোসেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত প্রাক বাজেট মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন।
Wednesday, 1 May 2013
ইস্কন রাধামাধব মন্দির রক্ষার দাবিতে মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ
(ইস্কন), চট্টগ্রামের উদ্যোগে রাধামাধব মন্দির রক্ষার দাবিতে প্রেস ক্লাব
চত্বরে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতির বক্তব্যে
লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামের নন্দনকাননস্থ এন.এন.পাল
পরিবারের পারিবারিক বিগ্রহ ‘শ্রী শ্রী রাধামাধব’ এবং বিগ্রহের নামে
উৎসর্গীকৃত ভবনটি পরিবারের সম্মতিতে ১৯৮০ সালে ইস্কনকে প্রদান করে দখল
বুঝিয়ে দেয়া হয়।
Sunday, 28 April 2013
নৌমন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মহিউদ্দিনের
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কর্মকান্ডে নৌ-মন্ত্রী শাজাহান খানের অবৈধ হস্তক্ষেপ এবং অনিয়মের অভিযোগ তুলেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। একই সঙ্গে তিনি নৌ-সচিব ও বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সপ্তম সভায় এ অভিযোগ তুলেন ওই কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন। রোববার দুপুরে বন্দর প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে নৌ-মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তবে নৌ-মন্ত্রী মহিউদ্দিনের অভিযোগগুলোকে ‘অভিযোগ’ না বলে ‘বক্তব্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।
Saturday, 27 April 2013
চট্টগ্রামে জামায়াতের হরতাল : রাস্তায় নেমেছে গাড়ি, দোকানপাটও খুলছে
চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল নিরুত্তাপভাবে চলছে। হরতাল উপেক্ষা করে রোববার ভোর থেকে রাস্তায় নেমেছে প্রচুর যানবাহন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে শুরু করেছে। মানুষের জীবনযাত্রাও প্রায় স্বাভাবিক আছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেককে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে। হরতাল চলাকালে এ পর্যন্ত নগরী কিংবা জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শুধু হরতাল শুরুর পর ভোরে নগরীর আসকার দিঘীর পাড়, এনায়েত বাজার মোড়, গোলপাহাড় এলাকায় টায়ার জ্বালানোর খবর পাওয়া গেছে।
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ভবন সিলগালা
চট্টগ্রাম: বন্দরনগরীর আগ্রাবাদে ঝুঁকিপূর্ণ চারতলা জেকস ভবন সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ভবনে অবস্থিত দু’টি পোশাক তৈরি কারখানা, একটি ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিস এবং ৩২টি দোকান সিলগালা করে দেওয়া হয়। পরে ভবনের সব ফটকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এদিকে সময় না দিয়ে ভবনের সকল প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ায় দোকান ভাড়াটিয়ারা ক্ষোভ প্রকাশ করেন। জেলা প্রশাসনের পক্ষে এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদের।
এদিকে সময় না দিয়ে ভবনের সকল প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ায় দোকান ভাড়াটিয়ারা ক্ষোভ প্রকাশ করেন। জেলা প্রশাসনের পক্ষে এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদের।
Friday, 26 April 2013
Thursday, 25 April 2013
মানবাধিকার কমিশনের প্রশিক্ষণ কর্মশালায় আ.জ.ম নাছির : দক্ষ কর্মীরাই দেশের মানবাধিকার সমুন্নত সংরক্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিজস্ব রিপোর্ট : বর্তমান দেশের মানবাধিকার পরিস্থিত উন্নত করতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কার্যক্রম অবশ্যই সরকারের জন্য সহায়ক। সরকার তাদের বিভিন্ন প্রস্তাবনা ও প্রতিবাদ কে ইতিবাচক দিক থেকে বিবেচনা করলে দেশের ও মানুষের অনেক উন্নতি হবে। একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মী মানবাধিকার সমুন্নত ও সংরক্ষন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন একথা বলেন। প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমিশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক লায়ন এম. জাফর উল্লাহ। আবুল বরকত আকাশের সঞ্চালনায় এতে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ড. মঈনউদ্দিন আহমদ খাঁন, ড. মাহফুজ পারভেজ, জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট সাইদুল ইসলাম, এডভোকেট মাসুদুল আলম বাবলু। কর্মশালায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মমতাজ মিয়া, এস.এম. আজিজ, এডভোকেট এস.এম. ফারুক সোহেল, এনামুল হোসেন মিন্টু, চান্দ মিয়া, ইদ্রিস আলম, এডভোকেট আনিসুল হক, এডভোকেট নাসির উদ্দিন, মিনু রানী দাশ প্রমুখ।
Tuesday, 23 April 2013
বুধবার চট্টগ্রামে হরতাল অর্ধদিবস
চট্টগ্রাম: সারা দেশে ১৮ দলীয় জোট টানা ৩৬ ঘণ্টা হরতাল পালন করলেও চট্টগ্রামে বুধবার অর্ধদিবস হরতাল পালন করা হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার জন্য হরতাল শিথিল করা হয়েছে।
Monday, 22 April 2013
Saturday, 20 April 2013
ক্ষমতায় যেতে হলে, থাকতে হলে সুন্নি জনতাকে লাগবে
চট্টগ্রাম: চট্টগ্রামে সুন্নি মহাসমাবেশে দেশবরেণ্য আলেম-ওলামারা বলেছেন, বাতিলপন্থীদের সঙ্গে থেকে কেউ আগামীতে ক্ষমতায় যেতে পারবেনা, কেউ ক্ষমতায় থাকতেও পারবেনা। ক্ষমতায় যেতে হলে এবং ক্ষমতায় থাকতে হলে সুন্নি জনতার পক্ষে থাকতে হবে। শনিবার বিকেলে নগরীর লালদিঘী ময়দানে আহলে সুন্নতে ওয়াল জামা‘আত আয়োজিত এ মহাসমাবেশ থেকে ১২ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবিতে আগামী ২৫ মে ঢাকায় মহাসমাবেশেরও ডাক দিয়েছে সংগঠনটি। গত ৬ এপ্রিল ঢাকায় লংমার্চ পরবর্তী সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বলেছিলেন, ক্ষমতায় থাকতে এবং যেতে হলে হেফাজতে ইসলামের দাবি মানতে হবে। শনিবার মহাসমাবেশে সুন্নি আলেমরা কার্যত হেফাজতের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। নাস্তিক ‘ব্লগার’সহ ইসলাম ও মহানবীর অবমাননাকারীদের শাস্তির দাবিতে আয়োজিত এ মহাসমাবেশে লালদিঘী ময়দানসহ আশাপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাখো মানুষের ঢল নামে। সমাবেশে সুন্নি আলেমরা হেফাজত ও জামায়াতকে বাতিলপন্থী আখ্যায়িত করে তাদের ধ্বংসাত্মক কর্মকান্ডের সমালোচনার পাশাপাশি বিরোধী দল বিএনপি এবং সরকারী দলের কঠোর সমালোচনা করেন।
ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে : সুন্নী মহাসমাবেশে বক্তারা
চট্টগ্রাম: ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত নেতারা। তারা বলেন, ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে। শনিবার বিকেলে চট্টগ্রামে লালদীঘি ময়দানে নাস্তিক ব্লগারসহ কোরআন-ইসলাম-নবীর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত আয়োজিত সুন্নী মহাসমাবেশে বক্তারা একথা বলেন।
Friday, 19 April 2013
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে নৌ-মন্ত্রী চট্টগ্রামে
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে অপেক্ষমান মাদার ভ্যাসেল থেকে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটারেজ জাহাজ চলাচল বন্ধ রেখে ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে জাহাজ মালিকরা। জাহাজ মালিকদের এ অযৌক্তিক ধর্মঘটের কারণে খাদ্য পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে। সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পণ্য পরিবহনকারী নিজস্ব লাইটার জাহাজগুলো ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের পরিচালনায় আনার জন্যে একটি মহল নানা অপতৎপরতার মাধ্যমে এ জিম্মি অবস্থার সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।
বহির্নোঙ্গরে পণ্য খালাস করতে পারছে না বিএসসি‘র জাহাজ
চট্টগ্রাম: সমুদ্র উত্তাল থাকায় বহির্নোঙ্গরে পণ্য খালাস করতে পারছে না বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ। বুধবার পণ্য খালাসের জন্য গেলেও কাজ বন্ধ রয়েছে বাংলার মমতায়। এছাড়া আরো তিনটি জাহাজ অপেক্ষমান রয়েছে। এদিকে বিশেষ ব্যবস্থায় পণ্য খালাসের জন্য আরো দুটি শিল্প গ্রুপ বিএসসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। টিকে ও এস আলম গ্রুপ এ চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মুকসুমুল কাদের।
Thursday, 18 April 2013
ভুজপুরে তাণ্ডব : বিচার বিভাগীয় তদন্ত চায় আওয়ামী লীগ
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাট এলাকায় সংঘটিত তান্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ফটিকছড়ি উপজেলা আওয়ামী আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। ফটিকছড়ির ইতিহাসে স্মরণকালের সবচেয়ে নৃশংস এ তান্ডবের ঘটনার সাতদিন পর উপজেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
Wednesday, 17 April 2013
রেলে নিয়োগ দুর্নীতি : মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম: নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (ডিজি) ইউসুফ আলী মৃধাসহ ৫জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার নগরীর কোতোয়ালি থানায় দুদক কর্মকর্তারা বাদি হয়ে এসব মামলা (নম্বর-৩৩,৩৪,৩৫ ও ৩৬) দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক চন্দন কুমার রায়, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর মো. হামিদুল্লাহ এবং কার্পেন্টার মো. গিয়াস উদ্দিন।
Tuesday, 16 April 2013
Monday, 15 April 2013
জৌলুস হারিয়েছে খাতুনগঞ্জের হালখাতা উৎসব
চট্টগ্রাম: ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। বর্ষবরণের নানা আয়োজন দেশ জুড়ে। রমণার বটমূল থেকে ডিসিহিল-সিআরবি। দেশের জেলা-উপজেলায় উৎসবমুখর পরিবেশ নতুন বছরকে স্বাগত জানাতে। তবে চট্টগ্রামের এতিহ্যবাহী পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসায়ীদের হালখাতা পালন করেন বাংলা পঞ্জিকা অনুযায়ী। আর তাই এবার তারা পহেলা বৈশাখ পালন করেছেন ১৫ এপ্রিল । পুরনো রীতিতে নতুন বছরে নতুন খাতায় হিসাব খুলেন। যথাসম্ভব আদায় করে নেন পাওনা টাকা।
মাহমুদুরের মুক্তি দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর অনশন
চট্টগ্রাম: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে গণঅনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকদের একটি অংশ।
সোমবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র উদ্যোগে সংগঠনটির লাভলেইন কার্যালয় চত্বরে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র উদ্যোগে সংগঠনটির লাভলেইন কার্যালয় চত্বরে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
সাহাবুদ্দিনের বলী খেলা : দিদার বলী চ্যাম্পিয়ান
চট্টগ্রাম : নগরীর সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ আয়োজনে সিআরবি’র সাত রাস্তার মোড়ে সাহাবউদ্দিনের বলীখেলায় তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন টেকনাফের দিদার বলী। কক্সবাজার উখিয়া উপজেলার শামসু বলীকে হারিয়ে তিনি সেরা বলীর পুরস্কার জয় করেন। রোববার বিকেলে এ বলী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৬৭ জন বলী এতে অংশ নেন।
খেলা পরিচালনা করেন কাউন্সিলর এমএ মালেক এবং বেলাল ও রবিউল বলী। এ বলী খেলার প্রধান পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ সাহাবউদ্দিন।
খেলা পরিচালনা করেন কাউন্সিলর এমএ মালেক এবং বেলাল ও রবিউল বলী। এ বলী খেলার প্রধান পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ সাহাবউদ্দিন।
Sunday, 14 April 2013
আলোর মঙ্গলযাত্রায় চট্টগ্রাম
চট্টগ্রাম: পুরনো বছরের সঙ্গে অতীতের জীর্ণতাকে বিদায় দিয়ে নতুনকে বরণ করতে রাস্তায় নেমেছে চট্টগ্রামের মানুষ। গান-নাচ, হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হয়েছেন চট্টগ্রামের নারী, পুরুষ, শিশু সবাই। সাম্প্রদায়িকতা, মৌলবাদ, অন্ধকারের বিরুদ্ধে আলোর যাত্রার মধ্য দিয়ে বাঙালী তার আবহমান চেতনার কথা আরেকবার প্রমাণ করেছে পহেলা বৈশাখে। চিরায়ত বাঙালী ঐতিহ্য পহেলা বৈশাখে প্রতিবছরের মতো এবারও নগরীর ডিসি হিল এবং সিআরবি শিরিষতলায় শুরু হয়েছে বড় দু’টি আয়োজন। নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দু’টি প্রাঙ্গনে শুরু হয় গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানমালা। একইসঙ্গে শুরু হয়েছে মানুষের ভিড়ও।
সকাল থেকেই বৈশাখী সাজে হাজারো মানুষের ভিড়, আনন্দোচ্ছ্বাস আর কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাবা-মায়ের হাত ধরে ছেলে-মেয়ে ছুটছে সেই সম্মিলনে।
সকাল থেকেই বৈশাখী সাজে হাজারো মানুষের ভিড়, আনন্দোচ্ছ্বাস আর কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাবা-মায়ের হাত ধরে ছেলে-মেয়ে ছুটছে সেই সম্মিলনে।
Saturday, 13 April 2013
হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে : ওবায়দুল কাদের
চট্টগ্রাম: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীত করণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রকল্পের কাজ লক্ষ্যমাত্রার মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে না।’ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অধীনে কন্ট্রাক্ট-৯ এর বিটুমিনাস কাজের উদ্বোধন শেষে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
Friday, 12 April 2013
ফটিকছড়ির সহিংসতায় মামলা, জামায়াত নেতাসহ আটক ৩৪
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজীরহাটে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও হেফাজতে-জামায়েত-শিবিরের মধ্যে সহিংসতার পর শুক্রবার সকাল পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে বৃহস্পতিবারের সহিংসতায় ভুজপুর থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা (মামলা নম্বর-২) দায়ের করেছে। শুক্রবার সকালে ভুজপুর থানার উপ-পরিদর্শক নূরুন্নবী বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।
Thursday, 11 April 2013
বিনোদবিহারীর মরদেহ আসছে আজ
চট্টগ্রাম : বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরী বুধবার রাত ১০টা ৪৫মিনিটে কলকাতার ফর্টিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
বৃহস্পতিবারই তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে । এডভোকেট রানা দাশ গুপ্ত জানিয়েছেন, তার মরদেহ বাংলাদেশ এনে রাষ্ট্রীয় মর্যাদায় সতাহিত করার উদ্দোগ নেওয়া হচ্ছে
বৃহস্পতিবারই তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে । এডভোকেট রানা দাশ গুপ্ত জানিয়েছেন, তার মরদেহ বাংলাদেশ এনে রাষ্ট্রীয় মর্যাদায় সতাহিত করার উদ্দোগ নেওয়া হচ্ছে
চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
চট্টগ্রাম: বিএনপি নের্তৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের পর কঠোর নিরাপত্তার মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-শিবিরের হরতাল। হরতাল চলাকালে বৃহস্পতিবার শেষ রাতে নগরীর বাদুরতলা এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ দুই শিবির কর্মীসহ মোট আট জনকে আটক করে পুলিশ। এছাড়া আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি ও শিবিরের হরতালে নগরীর নাসিমন ভবনসহ আশপাশের এলাকা মিছিলে-স্লোগানে মুখর করে বিএনপি নেতাকর্মীরা।
Wednesday, 10 April 2013
চলে গেলেন বিনোদ বিহারী চৌধুরী
চট্টগ্রাম: ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধো বিনোদ বিহারী চৌধুরী আর নেই। বুধবার রাত ১০টা ১০মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাততালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর। স্বজনদের বরাত দিয়ে বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক মানবতা বিরাধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাস গুপ্ত।
Subscribe to:
Posts (Atom)
.jpg)




































