ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় একটি যাত্রীবাহী
বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতে লেইনে চলে আসে। বাসচাপায় রাস্তায় দাঁড়ানো তিন ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আর
পাঁচজন আহত হয়। এ ঘটনায় পুরো এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে ।
এলাকাবাসী রাস্তা অবরোধ করছে । পরিস্থিতি নিয়ন্ত্রন আনার জন্য পুলিশ
নিয়ন্ত্রন করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গাড়ির ধাক্কায় গুরুতর আহত আনোয়ারকে চমেক হাসপাতালে
নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে থানার ওসি কামাল পাশা জানান, একটি
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতে লেইনে চলে আসে। এতে রাস্তায়
দাঁড়ানো তিন ব্যক্তি গাড়ি চাপা পড়ে নিহত হন।
