Sunday, 28 April 2013

নৌমন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মহিউদ্দিনের

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কর্মকান্ডে নৌ-মন্ত্রী শাজাহান খানের অবৈধ হস্তক্ষেপ এবং অনিয়মের অভিযোগ তুলেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। একই সঙ্গে তিনি নৌ-সচিব ও বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সপ্তম সভায় এ অভিযোগ তুলেন ওই কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন। রোববার দুপুরে বন্দর প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে নৌ-মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তবে নৌ-মন্ত্রী মহিউদ্দিনের অভিযোগগুলোকে ‘অভিযোগ’ না বলে ‘বক্তব্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।

Saturday, 27 April 2013

চট্টগ্রামে জামায়াতের হরতাল : রাস্তায় নেমেছে গাড়ি, দোকানপাটও খুলছে

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল নিরুত্তাপভাবে চলছে। হরতাল উপেক্ষা করে রোববার ভোর থেকে রাস্তায় নেমেছে প্রচুর যানবাহন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে শুরু করেছে। মানুষের জীবনযাত্রাও প্রায় স্বাভাবিক আছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেককে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে। হরতাল চলাকালে এ পর্যন্ত নগরী কিংবা জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শুধু হরতাল শুরুর পর ভোরে নগরীর আসকার দিঘীর পাড়, এনায়েত বাজার মোড়, গোলপাহাড় এলাকায় টায়ার জ্বালানোর খবর পাওয়া গেছে।

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ভবন সিলগালা

চট্টগ্রাম: বন্দরনগরীর আগ্রাবাদে ঝুঁকিপূর্ণ চারতলা জেকস ভবন সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ভবনে অবস্থিত দু’টি পোশাক তৈরি কারখানা, একটি ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিস এবং ৩২টি দোকান সিলগালা করে দেওয়া হয়। পরে ভবনের সব ফটকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এদিকে সময় না দিয়ে ভবনের সকল প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ায় দোকান ভাড়াটিয়ারা ক্ষোভ প্রকাশ করেন। জেলা প্রশাসনের পক্ষে এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদের।

Friday, 26 April 2013

হাটহাজারীতে হেফাজত-আহলে সুন্নাতদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত পুলিশসহ আহত ৪০

চট্টগ্রাম: চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব জালালুদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলা সদরে আহলে সুন্নাত ও হেফাজত সমর্থকদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা থাকলেও রাত ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

Thursday, 25 April 2013

মানবাধিকার কমিশনের প্রশিক্ষণ কর্মশালায় আ.জ.ম নাছির : দক্ষ কর্মীরাই দেশের মানবাধিকার সমুন্নত সংরক্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিজস্ব রিপোর্ট : বর্তমান দেশের মানবাধিকার  পরিস্থিত উন্নত করতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কার্যক্রম অবশ্যই সরকারের জন্য সহায়ক। সরকার তাদের বিভিন্ন প্রস্তাবনা ও প্রতিবাদ কে ইতিবাচক দিক থেকে বিবেচনা করলে দেশের ও মানুষের অনেক উন্নতি হবে। একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মী মানবাধিকার সমুন্নত ও সংরক্ষন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন একথা বলেন। প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমিশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক লায়ন এম. জাফর উল্লাহ। আবুল বরকত আকাশের সঞ্চালনায় এতে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ড. মঈনউদ্দিন আহমদ খাঁন, ড. মাহফুজ পারভেজ, জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট সাইদুল ইসলাম, এডভোকেট মাসুদুল আলম বাবলু। কর্মশালায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মমতাজ মিয়া, এস.এম. আজিজ, এডভোকেট এস.এম. ফারুক সোহেল, এনামুল হোসেন মিন্টু, চান্দ মিয়া, ইদ্রিস আলম, এডভোকেট আনিসুল হক, এডভোকেট নাসির উদ্দিন, মিনু রানী দাশ প্রমুখ।

Tuesday, 23 April 2013

বুধবার চট্টগ্রামে হরতাল অর্ধদিবস

চট্টগ্রাম: সারা দেশে ১৮ দলীয় জোট টানা  ৩৬ ঘণ্টা হরতাল পালন করলেও চট্টগ্রামে বুধবার অর্ধদিবস হরতাল পালন করা হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার জন্য হরতাল শিথিল করা হয়েছে।

নগর মাতৃসদন এর ৫৯০ জন কর্মকর্তা কর্মচারীর চাকুরী এনজিওতে হস্তান্তর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কে.এম রুবেল (চট্টগ্রাম) : নগর স্বাস্থ্য কেন্দ্র মাতৃসদন এর ৫৯০ জন কর্মকর্তা কর্মচারীর চাকুরী এনজিওতে হস্তান্তর প্রতিবাদে এবং কর্মরতদের চাকুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আত্তীকরণের দাবীতে ২১ এপ্রিল রবিবার, সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Monday, 22 April 2013

বিদ্যুৎ, পানির জন্য হাহাকারের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

কে.এম রুবেল (চট্টগ্রাম) : সচেতন নাগরিক সমাজ আয়োজিত বিশিষ্ট সমাজ সেবক সভাপতি ইসমাইলের সভাপতিত্বে বিদ্যুৎ ও পানির হাহাকারের প্রতিবাদে জালালাবাদ ওয়ার্ড বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বিভিন্ন সংগঠন এই উদ্যোগক্তাকে একত্বতা ঘোষনা করেন।

Saturday, 20 April 2013

ক্ষমতায় যেতে হলে, থাকতে হলে সুন্নি জনতাকে লাগবে

চট্টগ্রাম: চট্টগ্রামে সুন্নি মহাসমাবেশে দেশবরেণ্য আলেম-ওলামারা বলেছেন, বাতিলপন্থীদের সঙ্গে থেকে কেউ আগামীতে ক্ষমতায় যেতে পারবেনা, কেউ ক্ষমতায় থাকতেও পারবেনা। ক্ষমতায় যেতে হলে এবং ক্ষমতায় থাকতে হলে সুন্নি জনতার পক্ষে থাকতে হবে। শনিবার বিকেলে নগরীর লালদিঘী ময়দানে আহলে সুন্নতে ওয়াল জামা‘আত আয়োজিত এ মহাসমাবেশ থেকে ১২ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবিতে আগামী ২৫ মে ঢাকায় মহাসমাবেশেরও ডাক দিয়েছে সংগঠনটি। গত ৬ এপ্রিল ঢাকায় লংমার্চ পরবর্তী সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বলেছিলেন, ক্ষমতায় থাকতে এবং যেতে হলে হেফাজতে ইসলামের দাবি মানতে হবে। শনিবার মহাসমাবেশে সুন্নি আলেমরা কার্যত হেফাজতের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। নাস্তিক ‘ব্লগার’সহ ইসলাম ও মহানবীর অবমাননাকারীদের শাস্তির দাবিতে আয়োজিত এ মহাসমাবেশে লালদিঘী ময়দানসহ আশাপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাখো মানুষের ঢল নামে। সমাবেশে সুন্নি আলেমরা হেফাজত ও জামায়াতকে বাতিলপন্থী আখ্যায়িত করে তাদের ধ্বংসাত্মক কর্মকান্ডের সমালোচনার পাশাপাশি বিরোধী দল বিএনপি এবং সরকারী দলের কঠোর সমালোচনা করেন।

ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে : সুন্নী মহাসমাবেশে বক্তারা

চট্টগ্রাম: ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত নেতারা। তারা বলেন, ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে। শনিবার বিকেলে চট্টগ্রামে লালদীঘি ময়দানে নাস্তিক ব্লগারসহ কোরআন-ইসলাম-নবীর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত আয়োজিত সুন্নী মহাসমাবেশে বক্তারা একথা বলেন।

Friday, 19 April 2013

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে নৌ-মন্ত্রী চট্টগ্রামে

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে অপেক্ষমান মাদার ভ্যাসেল থেকে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটারেজ জাহাজ চলাচল বন্ধ রেখে ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে জাহাজ মালিকরা। জাহাজ মালিকদের এ অযৌক্তিক ধর্মঘটের কারণে খাদ্য পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে। সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পণ্য পরিবহনকারী নিজস্ব লাইটার জাহাজগুলো ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের পরিচালনায় আনার জন্যে একটি মহল নানা অপতৎপরতার মাধ্যমে এ জিম্মি অবস্থার সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

বহির্নোঙ্গরে পণ্য খালাস করতে পারছে না বিএসসি‘র জাহাজ

চট্টগ্রাম: সমুদ্র উত্তাল থাকায় বহির্নোঙ্গরে পণ্য খালাস করতে পারছে না বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ। বুধবার পণ্য খালাসের জন্য গেলেও কাজ বন্ধ রয়েছে বাংলার মমতায়। এছাড়া আরো তিনটি জাহাজ অপেক্ষমান রয়েছে। এদিকে বিশেষ ব্যবস্থায় পণ্য খালাসের জন্য আরো দুটি শিল্প গ্রুপ বিএসসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। টিকে ও এস আলম গ্রুপ এ চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মুকসুমুল কাদের।

Thursday, 18 April 2013

ভুজপুরে তাণ্ডব : বিচার বিভাগীয় তদন্ত চায় আওয়ামী লীগ

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাট এলাকায় সংঘটিত তান্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ফটিকছড়ি উপজেলা আওয়ামী আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। ফটিকছড়ির ইতিহাসে স্মরণকালের সবচেয়ে নৃশংস এ তান্ডবের ঘটনার সাতদিন পর উপজেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Wednesday, 17 April 2013

রেলে নিয়োগ দুর্নীতি : মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম: নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (ডিজি) ইউসুফ আলী মৃধাসহ ৫জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার নগরীর কোতোয়ালি থানায় দুদক কর্মকর্তারা বাদি হয়ে এসব মামলা (নম্বর-৩৩,৩৪,৩৫ ‍ও ৩৬) দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক চন্দন কুমার রায়, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর মো. হামিদুল্লাহ এবং কার্পেন্টার মো. গিয়াস উদ্দিন।

Tuesday, 16 April 2013

নোমান মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে অসুস্থ্ নোমানকে অবিলম্বে হাসপাতালে নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

Monday, 15 April 2013

জৌলুস হারিয়েছে খাতুনগঞ্জের হালখাতা উৎসব

চট্টগ্রাম: ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। বর্ষবরণের নানা আয়োজন দেশ জুড়ে। রমণার বটমূল থেকে ডিসিহিল-সিআরবি। দেশের জেলা-উপজেলায় উৎসবমুখর পরিবেশ নতুন বছরকে স্বাগত জানাতে। তবে চট্টগ্রামের এতিহ্যবাহী পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসায়ীদের হালখাতা  পালন করেন বাংলা পঞ্জিকা অনুযায়ী। আর তাই এবার তারা পহেলা বৈশাখ পালন করেছেন ১৫ এপ্রিল । পুরনো রীতিতে নতুন বছরে নতুন খাতায় হিসাব খুলেন। যথাসম্ভব আদায় করে নেন পাওনা টাকা।

মাহমুদুরের মুক্তি দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর অনশন

চট্টগ্রাম: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে গণঅনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকদের একটি অংশ।
সোমবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র উদ্যোগে সংগঠনটির লাভলেইন কার্যালয় চত্বরে এ অনশন কর্মসূচি পালন করা হয়।

সাহাবুদ্দিনের বলী খেলা : দিদার বলী চ্যাম্পিয়ান

চট্টগ্রাম : নগরীর সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ আয়োজনে সিআরবি’র সাত রাস্তার মোড়ে সাহাবউদ্দিনের বলীখেলায় তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন টেকনাফের দিদার বলী। কক্সবাজার উখিয়া উপজেলার শামসু বলীকে হারিয়ে তিনি সেরা বলীর পুরস্কার জয় করেন। রোববার বিকেলে এ বলী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৬৭ জন বলী এতে অংশ নেন।
খেলা পরিচালনা করেন কাউন্সিলর এমএ মালেক এবং বেলাল ও রবিউল বলী। এ বলী খেলার প্রধান পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ সাহাবউদ্দিন।

Sunday, 14 April 2013

আলোর মঙ্গলযাত্রায় চট্টগ্রাম

চট্টগ্রাম: পুরনো বছরের সঙ্গে অতীতের জীর্ণতাকে বিদায় দিয়ে নতুনকে বরণ করতে রাস্তায় নেমেছে চট্টগ্রামের মানুষ। গান-নাচ, হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হয়েছেন চট্টগ্রামের নারী, পুরুষ, শিশু সবাই। সাম্প্রদায়িকতা, মৌলবাদ, অন্ধকারের বিরুদ্ধে আলোর যাত্রার মধ্য দিয়ে বাঙালী তার আবহমান চেতনার কথা আরেকবার প্রমাণ করেছে পহেলা বৈশাখে। চিরায়ত বাঙালী ঐতিহ্য পহেলা বৈশাখে প্রতিবছরের মতো এবারও নগরীর ডিসি হিল এবং সিআরবি শিরিষতলায় শুরু হয়েছে বড় দু’টি আয়োজন। নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দু’টি প্রাঙ্গনে শুরু হয় গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানমালা। একইসঙ্গে শুরু হয়েছে মানুষের ভিড়ও।

সকাল থেকেই বৈশাখী সাজে হাজারো মানুষের ভিড়, আনন্দোচ্ছ্বাস আর কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাবা-মায়ের হাত ধরে ছেলে-মেয়ে ছুটছে সেই সম্মিলনে।

Saturday, 13 April 2013

হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে : ওবায়দুল কাদের

চট্টগ্রাম: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে ‍ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীত করণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রকল্পের কাজ লক্ষ্যমাত্রার মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে না।’ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অধীনে কন্ট্রাক্ট-৯ এর বিটুমিনাস কাজের উদ্বোধন শেষে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

Friday, 12 April 2013

ফটিকছড়ির সহিংসতায় মামলা, জামায়াত নেতাসহ আটক ৩৪

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজীরহাটে বৃহস্পতিবার দুপুরে  আওয়ামী লীগ ও হেফাজতে-জামায়েত-শিবিরের মধ্যে সহিংসতার পর শুক্রবার সকাল পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে বৃহস্পতিবারের সহিংসতায় ভুজপুর থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা (মামলা নম্বর-২) দায়ের করেছে। শুক্রবার সকালে ভুজপুর থানার উপ-পরিদর্শক নূরুন্নবী বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।

Thursday, 11 April 2013

বিনোদবিহারীর মরদেহ আসছে আজ

চট্টগ্রাম : বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরী বুধবার রাত ১০টা ৪৫মিনিটে কলকাতার ফর্টিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
বৃহস্পতিবারই তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে । এডভোকেট রানা দাশ গুপ্ত জানিয়েছেন, তার মরদেহ বাংলাদেশ এনে রাষ্ট্রীয় মর্যাদায় সতাহিত করার উদ্দোগ নেওয়া হচ্ছে৤

ফটিকছড়িতে আওয়ামী লীগ-হেফাজত সংঘর্ষ : ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন

চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাট এলাকায় হেফাজত  ও আওয়ামী লীগ ও পুলিশের  মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের নেতাকর্মী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মচারীসহ অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

চট্টগ্রাম: বিএনপি নের্তৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের পর কঠোর নিরাপত্তার মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-শিবিরের হরতাল। হরতাল চলাকালে বৃহস্পতিবার শেষ রাতে নগরীর বাদুরতলা এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ দুই শিবির কর্মীসহ মোট আট জনকে আটক করে পুলিশ। এছাড়া আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি ও শিবিরের হরতালে নগরীর নাসিমন ভবনসহ আশপাশের এলাকা মিছিলে-স্লোগানে মুখর করে বিএনপি নেতাকর্মীরা।

Wednesday, 10 April 2013

চলে গেলেন বিনোদ বিহারী চৌধুরী

চট্টগ্রাম: ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধো বিনোদ বিহারী চৌধুরী আর নেই। বুধবার রাত ১০টা ১০মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাততালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর। স্বজনদের বরাত দিয়ে বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক মানবতা বিরাধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাস গুপ্ত।

রেলে নাশকতা ঠেকাতে সশস্ত্র নিরাপত্তাবাহিনী

ছবিস্বত্ত্ব : বাংলানিউজ টুয়েন্টিফোরডটকম
চট্টগ্রাম: রেলে নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকছে সশস্ত্র নিরাপত্তাবাহিনী। পূর্বে কেবলমাত্র যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত থাকলেও এখন সব ধরণের নাশকতা ঠেকাতে কাজ করবে তারা। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রেললাইনে কর্মরত পাহারাদারদেরও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোন স্থানে নাশকতার আশঙ্কা দেখা দিলেই ছুটে যাবেন নিরাপত্তা বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার সাঈদীর ফাঁসির আদেশ দেয়ার পর থেকেই রেললাইন ধরে নাশকাত শুরু হয়। এতে যাত্রী হয়রানির পাশাপাশি বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে বাংলাদেশ রেলওয়ে।

নিরুত্তাপভাবেই চলছে দ্বিতীয় দিনের হরতাল

চট্টগ্রাম: কঠোর নিরাপত্তার মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন পার হচ্ছে। হরতাল চলাকালে বুধবার ভোরে নগরীর আকবর শাহ এলাকায় বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাংচুরের খবর পাওয়া গেছে। তবে হরতালের প্রথম দিন মঙ্গলবার বিকেল থেকে ঝিমিয়ে পড়া হরতাল দ্বিতীয় দিনেও আর চাঙ্গা হয়নি। নগরীতে দ্বিতীয় দিনের হরতালের শুরু থেকেই বিভিন্ন সড়কে প্রচুর পরিমাণে গণপরিবহন নেমেছে। রিক্সা চলাচল প্রায় স্বাভাবিক আছে। ব্যক্তিগত যানবাহন নগর ঘুরে তেমন চোখে পড়েনি। এর ‍বাইরে মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক আছে। দ্বিতীয় দিনের হরতালেও যথারীতি নগরীর নাসিমন ভবনসহ আশপাশের এলাকা মিছিলে-স্লোগানে মুখর করে রেখেছেন বিএনপি নেতাকর্মীরা। এসব এলাকা দিয়ে যানবাহন চলাচলও কার্যত বন্ধ আছে।

লালখান বাজার মাদরাসা অবরুদ্ধ করে রেখেছে মাসুম বাহিনী: বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন

সাঈফী আনোয়ারুল আজিম, চট্টগ্রাম, : চট্টগ্রামের লালখান বাজার মাদরাসা অবরুদ্ধ করে রেখেছে যুবলীগ নেতা মাসুম বাহিনীর ক্যাডাররা। মঙ্গলবার সকাল থেকেই মারমুখি অবস্থান নিয়ে মাদ্রাসার মূল প্রবেশ পথ থেকে ১ শ গজ দুরে অবস্থান নেয়। মাসুম বাহিনীর ক্যাডাররা মাদরাসার বিদ্যুৎ লাইন, গ্যাস সংযোগ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাদরাসার ছাত্ররা মসজিদে বসে বন-পাউরুটি খেয়ে ক্ষুধা মিটাচ্ছে। পানির অভাবে দুপুরে মাদরাসায় রান্না করতে পারেনি মাদরাসা কর্তৃপক্ষ

Tuesday, 9 April 2013

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ আটক ৩০

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটিঘাট দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে নয়টার দিকে মহেশখালী থানা পুলিশ তাদের আটক করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জানান, আটককৃতরা সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের অভিযান টের পেয়ে কৌশলে দালালরা সটকে পড়ে।

লাইটার শ্রমিকদের সমাবেশে বক্তারা শ্রমিকদের দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি

কে.এম রুবেল (চট্টগ্রাম) : বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার এক সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের মজুরী বৃদ্ধি এবং  নিরাপদ নৌ-পথ নিশ্চিত না করলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করবে না।  তারা  বলেন, শ্রমিকরা স্বতস্ফূর্তভাবে কর্মবিরতি শুরু করলেও সরকার, মালিকপক্ষ এবং প্রশাসনে নির্লিপ্ততা পুরো  পরিস্থিতিকে জটিল  করে তুলেছে। গত ৪ দিন ধরে শ্রমিকদের দাবির প্রতি কোন মহল কর্ণপাত করেনি। সে কারণে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি পালনরত শ্রমিকদের পাশে থেকে দাবি আদায়ের জন্য সংগ্রাম করে যাবে। এখন থেকে প্রতিদিন দাবি আদায়  না হওয়া পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতির সমর্থনে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচি  দিয়ে শ্রমিকদের দাবি আদায় করা হবে।
সোমবার বিকেলে চট্টগ্রামের বাংলাবাজারস্থ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা একথা বলেন। লাইটারেজ  শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু  তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য  রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, আফসার মাষ্টার, সামুদ্রিক মৎস্য  শিকারী জাহাজ শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, ট্রেড ইউনিয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ লাইটার শ্রমিক ইউনিয়ন ও  বিভিন্ন শ্রমিক সংগঠনেরনেতৃবৃন্দ।
বক্তারা অরো বলেন, ১১ জানুয়ারী শ্রমিকদের সাথে মোট বেতনের উপর ২০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি সরকার ও মালিকরা মেনে  নিয়ে চুক্তি স্বাক্সর করে। কিন্তু  প্রায় ৪ মাস অতিক্রান্ত হলেও মালিকরা দাবি মেনে নেয়নি। তারা কার্যত সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এসব মালিকরা আইন অমান্য  করলেও সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই  নিতে পারেনি। এ ছাড়া এখন প্রতিদিন ঢাকা  থেকে চট্টগ্রাম যাওয়া আসার পথে অন্তত  ২০ জায়গায় চাদা  দিতে হয় এবং প্রতিদিন  গড়ে অন্তত ৫টি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় শ্রমিকদের সহায়-সম্পদ ছাড়াও জীবনহানি হয়। বর্তমানে ডাকাত এবং চাদাবাজদের দখলে চলে যাওয়ানৌ-পথকে মুক্ত করে শ্রমিকদের জীবনের নিরাপত্তা  দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চারিয়ে  যাবে।

বর্ধিত মজুরী বাস্তবায়ন পূর্বক নৌ-পরিবহন সেক্টরের অচলাবস্থা নিরসন করুন: নৌ মন্ত্রী সমীপে চিটাগাং চেম্বার সভাপতি

কে.এম রুবেল (চট্টগ্রাম) : লাইটার ও কোষ্টার জাহাজে কর্মরত শ্রমিকদের ইতিমধ্যে সিদ্ধান্তকৃত বর্ধিত মজুরী বাস্তবায়ন করে চলমান ধর্মঘট অবসানের ব্যবস্থা গ্রহণে নৌ-পরিবহন মন্ত্রীর প্রতি দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম আহবান জানিয়েছেন। ৮ এপ্রিল এক জরুরী পত্রে তিনি উক্ত আহবান জানান। পত্রে চেম্বার সভাপতি

সরকার জন সমর্থন হারিয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে : আবদুল্লাহ আল নোমানসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কোতোয়ালী থানা বিএনপির সমাবেশে সামশুল আলম

কে.এম রুবেল (চট্টগ্রাম): বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ আটককৃত নেতৃবৃন্দের গ্রেপ্তারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল কোতোয়ালী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সামশুল আলমের সভাপতিত্বে

Monday, 8 April 2013

চট্টগ্রামে গুলিবিদ্ধ হেফাজত কর্মীর মৃত্যু

চট্টগ্রাম, ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে ছাত্রলীগ-হেফাজত সংঘর্ষে গুলিবিদ্ধ মো. শাহাদাৎ হাসপাতালে মারা গেছে।  সে হেফাজতে ইসলামের একজন কর্মী বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ওয়াসা মোড়ে ছাত্রলীগের সাথে হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ শাহাদাৎকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

মুছার দাফন সম্পন্ন : জড়িতদের শাস্তি চাইলেন পরিবার ও এলাকাবাসী

চট্টগ্রাম, ডেস্ক রিপোর্ট : জামায়াত-শিবিরের ক্যাডারদের দেওয়া আগুনে পুড়ে নিহত ইজিবাইক চালক মো. মুছার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় দফা জানাজা শেষে নগরীর পূর্ব বাকলিয়া এলাকায় পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হয়। আজ সোমবার সকাল ১০টায় নগরীর লালদিঘী ময়দানে মুছার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা আলটিমেটাম

চট্টগ্রাম, ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলামের লংমার্চের দিন চট্টগ্রামের কাজীর দেউড়িতে সময় টিভির গাড়ি ভাঙচুরসহ সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলাকারীদের আগামী ৪৮ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রামের কর্মরত সাংবাদিকরা।

হামলাকারীদের গ্রেফতার না করলে নতুন করে আন্দোলন - হেফাজতে ইসলাম

চট্টগ্রাম : ইসলাম অবমাননাকারীদের শাস্তির আইন পাশসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে হেফাজতে ইসলামের ডাকা হরতালে চট্টগ্রাম ওয়াসা ইসলামি চত্বরে ছাত্রলীগের হামলায় ৬০ জন হেফাজত  কর্মীকে আহত হয় বলে দাবী হেফাজতে ইসলামের নেতাদের।
নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার করতে হবে। অন্যথায় পুরো বাংলাদেশে নতুন করে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। সরকার হেফাজতে ইসলাম ও তাওহীদি জনতার সঙ্গে ভাওতাবাজী শুরু করেছে। একদিকে নবীপ্রেমিক জনতার ১৩ দফা বাস্তবায়ন ও বিবেচনার আশ্বাস অন্যদিকে দলীয় গুণ্ডা বাহিনী লেলিয়ে দিয়ে নিরস্ত্র কর্মীদের রক্তে রাজপথ রঞ্জিত করা হচ্ছে। সরকার যদি শক্তির ভাষায় কথা বলতে চায়, জনতার শক্তি কি জিনিস তা হাড়ে হাড়ে টের পাবে। ৬ এপ্রিল দেশের লক্ষ-কোটি জনতা দেখিয়ে দিয়েছে এদেশে ইসলামের ওপর আঘাত এলে, মুসলমানদের বিরুদ্ধে নাস্তিক-মুরতাদদের পক্ষে অবস্থান নিলে সমগ্র দেশে সর্বস্তরের তাওহিদী জনতা রাজপথে নেমে আসবে এবং বাড়াবাড়ি করা হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। নেতৃবৃন্দ সর্বাত্মক হরতাল সফল করায় দেশবাসী ও নবীপ্রেমিক তাওহীদি জনতাকে অভিনন্দন জানান।

Sunday, 7 April 2013

হেফাজতের হরতাল : চট্টগ্রামে রেললাইন অবরোধ, নগরীতে হেফাজতের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম, ডেস্ক রিপোর্ট: লংমার্চে বাধা, কর্মী-সমর্থকদের ওপর হামলা-নির্যাতন-গ্রেপ্তার এবং ১৩ দফা দাবি আদায়ে হেফাজতে ইসলামের ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
হরতালে পিকেটিংয়ের সময় বন্দরনগরীর বিভিন্ন স্থানে হেফাজত কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে লালখান বাজার ও কদমতলী মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Friday, 5 April 2013

চট্টগ্রাম অবরুদ্ধের ঘোষণা হেফাজতের

চট্টগ্রাম: ঢাকায় লংমার্চ শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকা যেতে না পারায় বিক্ষুদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। নগরীর প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। হেফাজতে ইসলামের নেতাদের অভিযোগ, ঢাকা যাওয়ার জন্য যেসব গাড়ি ভাড়া করেছিলেন সেসব গাড়ি বুকিং বাতিল করায় চট্টগ্রাম থেকে অনেক নেতাকর্মী ঢাকা লংমার্চে যেতে পারেননি।

Tuesday, 2 April 2013

দু’নেত্রী এক টেবিলে বসলেই সমাধান: নাসির উদ্দীন

চট্টগ্রাম: পোশাক শিল্প ‍মালিকদের সংগঠন ‘বাংলাদেশ গামের্ন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোটার্স এসোসিয়েশন (বিজিএমইএ)’ এর চট্টগ্রাম অঞ্চলের (২০১৩-২০১৪ সাল মেয়াদ) প্রথম সহ সভাপতি হিসেবে নাসির উদ্দীন আহমেদ চৌধুরী গত সোমবার বিকেলে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে ওইদিন সন্ধ্যায় বিজিএমইএ ভবনের নিজ কার্যালয়ে বসে প্রথম সাক্ষাৎকার দেন সংবাদ মাধ্যমকে। এ সাক্ষাৎকারে বিজিএমইএ’র কার্যক্রম নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

গভীর সাগরে জলদস্যুদের হামলা : ২১ জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সীমান্তবর্তী আলী আকবর ডেইল নামক এলাকার পশ্চিম-উত্তর বঙ্গোপসাগর থেকে জলদস্যুদের হত্যাকাণ্ডের শিকার আরও একজনের লাশ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেন কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এ নিয়ে লাশের সংখ্যা দাড়ালো ২১ জনে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযানে হাত-পা বাঁধা অবস্থায় এসব জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি।

হরতালে উত্তাপ ছড়ানোর চেষ্টায় শিবির, আটক ৯

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামে নিরূত্তাপভাবে চলছে। তবে গাড়িতে আগুন দিয়ে, টায়ার জ্বালিয়ে, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে শিবির। হরতাল শুরুর পর সকাল সাড়ে ১১টার দিকে নগরীর বহদ্দারহাট এলাকায় একটি সিটিবাসে আগুন দিয়েছে পিকেটাররা। আগুন দিয়ে পালানোর সময় একজন শিবির কর্মীকে আটক করে স্থানীয় জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো.শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, যাত্রীবেশে উঠে কয়েকজন পিকেটার বাসটিতে আগুন দিয়ে দ্রুত নেমে যায়। এসময় পুলিশ ও স্থানীয় জনতা মিলে আগুন নিয়ন্ত্রণে ‍আনে। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লক ও বি-ব্লকের সামনে পিকেটিংয়ের জন্য জড়ো হওয়ার পর পাঁচ পিকেটারকে আটক করেছে পুলিশ।

Monday, 1 April 2013

গভীর সাগরে জলদস্যুদের হামলায় নিহত ১৬, তিনজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সীমান্তবর্তী আলী আকবর ডেইল নামক এলাকার উত্তরে গভীর সাগরে জলদস্যুরা ১৬ জেলেকে খুন করেছে বলে খবর পাওয়া গেছে। খুন হওয়া জেলেদের লাশগুলো সোমবার দুপুরে সাগরে ভেসে উঠে। এদের মধ্যে তিনজনের লাশ স্থানীয় জেলেরা উদ্ধার করে সোমবার রাত পৌনে ৮টায় বাঁশখালীতে এনেছে। এছাড়া জলদস্যুদের হামলায় আরও কয়েকজন জেলে আহত অবস্থায় আছে বলেও খবর পাওয়া গেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো.ইলতুৎমিশ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা মাঝি এবং জেলেদের কাছ থেকে ১৬ জনের লাশ ভেসে উঠার খবর পেয়েছিলাম। এদের মধ্যে তিনজনের লাশ আনা হয়েছে। আদৌ আর কোন লাশ আছে কিনা সেটি আমরা জানিনা।’

সংশয় শঙ্কা নিয়ে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

চট্টগ্রাম: রাজনৈতিক অস্থিরতা ও হরতাল আতংক নিয়ে দেশব্যাপী শুরু হওয়া ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৮৭ টি কেন্দ্রে ৬৪ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। আর এ পরীক্ষায় হরতালের মত কোন ধরনের সহিংস কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এদিকে প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত ও বোর্ড সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।