চট্টগ্রাম, ২৮ র্মাচ : নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় যুবদল ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এতে অন্তত ৬/৭ জন নেতা কর্মী আহত হয়েছে বলে দাবী করেছেন বিএনপি। বেলা পৌনে ১১টার দিকে নিমতলা এলাকা থেকে যুবদল ছাত্রদলের একটি মিছিল ইপিজেডে’র সমাবেশের উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের বাধা ডিঙ্গিয়ে মিছিল করতে চাইলে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি চালায়।
Thursday, 28 March 2013
Sunday, 24 March 2013
Saturday, 23 March 2013
সোমবার চট্টগ্রাম চেম্বার নির্বাচন: হরতালের কারণে আবারও পিছিয়ে যেতে পারে
চট্টগ্রাম, ২৪ র্মাচ (সিটিজি টাইমস ডটকম)-আগামীকাল ২৫ মার্চ সোমাবার ঐতিহ্যবাহী চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ক্রুটিপূর্ন ও ভুয়া ভোটারসহ নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানাবিধ বিতর্ক ও অভিযোগ সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ানোর পর আদালতের নির্দেশে কয়েক দফা নির্বাচন স্থগিত হয়ে যায়।
চট্টগ্রামে হরতাল ডেকেছে জামায়াত
চট্টগ্রাম : নগর কমিটির নায়েবে আমির শাহজাহান চৌধুরীর ভাগ্নের মৃত্যুতে সোমবার বৃহত্তর চট্টগ্রামে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড মাঠ) অনুষ্ঠিত জানাজা থেকে এ হরতালের ডাক দেন নগর জামায়াতের আমির ও সাতকানিয়ার সাংসদ আ ন ম শামসুল ইসলাম। গত ১৩ মার্চ রাতে বন্দরনগরীর রাহাত্তার পুল এলাকায় শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করতে তার ভাইয়ের বাসায় অভিযান চালায় পুলিশ।
চেম্বার নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম প্যানেল’র ব্যাপক গণসংযোগ
কে. এম রুবেল (চট্টগ্রাম) : ২৫ মার্চ ২০১৩ ইং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনকে সামনে রেখে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম প্যানেল ২২ মার্চ ২০১৩ ইং মাদারবাড়ী ও মাঝিরঘাট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তাঁরা বলেন-মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদকে বিজয়ী করলে চেম্বারের সম্মানিত সদস্যদের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে।
রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান’র ইন্তেকালে চিটাগাং চেম্বারের শোক প্রকাশ
কে. এম রুবেল (চট্টগ্রাম ) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ২০ মার্চ, ২০১৩ ইং ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না.......রাজেউন)। তাঁর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিনিয়র-সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুন নেওয়াজ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।
Friday, 22 March 2013
সরকারের নির্যাতন পাকবাহিনীকেও ছাড়িয়ে গেছে: কর্নেল অলি
চট্টগ্রাম: বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন পাক হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে বীর বিক্রম খেতাব পাওয়া বর্তমান এলডিপির সভাপতি ড. কর্নেল(অব.) অলি আহমেদ। তিনি শুক্রবার সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন,‘বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতন পাক হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে মানুষকে যেভাবে কুকুরের মতো মারা হচ্ছে পাকবাহিনীও এমন নির্মমভাবে মানুষ হত্যা করেনি।‘
Wednesday, 20 March 2013
কর্ণফুলী ইপিজেডে বাসের ধাক্কায় শ্রমিক নিহত, বাসে আগুন
চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানার কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কেইপিজেড) বাসের ধাক্কায় নাসিমা বেগম (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় উত্তেজিত শ্রমিকরা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন। নিহত নাসিমা সীতাকুন্ড উপজেলা সদরের মো. মামুনের স্ত্রী। তিনি কর্ণফুলী ইপিজেডে অবস্থিত হংকং ডেনিন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। মহাসড়কের সীতাকুন্ড উপজেলার শীতলপুর ইউনিয়নের কবির শিপ ব্রেকিং ইয়ার্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেট কার চালক হলেন মোহাম্মদ আলমগীর (২৭)।
যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে স্বাধীনতার পূর্ণতা আসবে:নৌমন্ত্রী
চট্টগ্রাম: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,‘মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ও স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার সম্পন্ন হলে স্বাধীনতার পূর্ণতা আসবে। বর্তমান সরকার তাদের বিচার সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
Tuesday, 19 March 2013
মানবাধিকার কমিশনের মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রসাশক - প্রত্যেকের স্ব স্ব কর্মের মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখা উচিত
নিজস্ব প্রতিবেদক, ১৯ মার্চ : আন্তর্জাতিক স্বীকৃত মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে ১৯ শে মার্চ সংগঠনের মহানগর সভাপতি ও জেলা পিপি আবুল হাসেমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের
জেলা প্রসাশক আবদুল মান্নান।
হরতালে বিচ্ছিন্ন সংঘাত, ভাংচুর, আটক ২০
চট্টগ্রাম: পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিচ্ছিন্ন গাড়ি ভাংচুর, আটকের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলায় চন্দ্রঘোনা এলাকায় পিকেটারদের হামলায় পুলিশ সদস্যসহ দু’জন আহত হয়েছেন। সীতাকুন্ডে ত্রিমুখী সংঘর্ষের পর হরতাল সমর্থকরা রেললাইন অবরোধ করেছে। নগরীর বাকলিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে ২০ পিকেটারকে আটক করেছে।
Friday, 15 March 2013
বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম আর নেই
চট্টগ্রাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী ও প্রফেসর ইমিরেটাস ড.জামাল নজরুল ইসলাম আর নেই। (ইন্না ইলাহি.........রাজিউন)। বিশ্ববরেণ্য এ শিক্ষাবিদ চট্টগ্রামের বিভিন্ন নাগরিক আন্দোলনের সামনের সারির সংগঠক ছিলেন। শুক্রবার গভীর রাত ১২টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বিজ্ঞানী জামাল নজরুল মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
Thursday, 14 March 2013
যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন করছি, ধর্মের বিরুদ্ধে নয়: বাচ্চু
চট্টগ্রাম: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, ‘শুধুমাত্র যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আমরা আন্দোলন করছি। কোন ধর্মের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমরা বিশ্বাস করি যারা মুসলমান তারা তাদের ধর্ম পালন করবে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, যারা বৌদ্ধ ও খৃস্টান তারা তাদের ধর্ম পালন করবে।
Wednesday, 13 March 2013
চট্টগ্রামে আগুনে পুড়ে পিতা ও ২ পুত্রের মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার মোহাম্মদপুরের অ্যালমুনিয়াম গলির আনর আলী সওদাগরের বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে পিতা ও দু’পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. জাহাঙ্গীর আলম (৩৮) ও তার পুত্র জুবায়দুল ইসলাম জুনায়েদ (৯) এবং ওবায়দুল ইসলাম সিফাত (১১)। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, আগুনে পিতা-পুত্র ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
চট্টগ্রামে ১৪৪ ধারা: স্বাভাবিক নগর জীবন
![]() |
| ছবি স্বত্ত্ব : বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম |
চট্টগ্রাম: হেফাজতে ইসলাম ও গণজাগরণ মঞ্চের পাল্টা কর্মসূচির প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীতে ১৪৪ ধারা জারি করা হলেও এতে নগর জীবনে কোন ব্যাঘাত ঘটেনি। অফিস-আদালত, যানবাহন চলাচলেও কোন ধরণের প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতে ককটেল বিষ্ফোরণের পর বুধবার সকাল থেকে জামালখান সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে জামালখান সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের হাটা-চলাও কমে গেছে। সিএমপি সূত্রে জানা গেছে, নগরীতে ১ হাজার ৬শ পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ এলাকায় ককটেল বিষ্ফোরণ
চট্টগ্রাম: চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশ নিয়ে হেফাজত ইসলাম ও গণজাগরণ মঞ্চের পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণার পর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পরপর ৩টি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় চট্টগ্রাম প্রেসক্লাবে গণজাগরণ মঞ্চের সংবাদ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে জামাল খান গণজাগরণ মঞ্চ এলাকায়।
Tuesday, 12 March 2013
চট্টগ্রামে মিছিল-স্লোগানে ১৮ দলের হরতাল
চট্টগ্রাম: বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকে মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। হরতাল শুরুর পর ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় পিকেটাররা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর লিটন বড়ুয়া। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে কাজির দেউড়ি এলাকায় একটি সিএনজি চালিত অটো রিকসা ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। বেলা পৌনে ১২ দিকে নগরীর আগ্রাবাদ এক্সসেস রোড এলাকায় দুটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(পশ্চিম) আরেফিন জুয়েল সংবাদ মাধ্যমকে জানান, বেলা পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে এসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
বুধবারের হরতাল প্রত্যাহারের আহ্বান গণজাগরণ মঞ্চের
চট্টগ্রাম: হেফাজত ইসলামের হরতাল আহ্বান এবং প্রতিহত করার হুমকি স্বত্ত্বেও আগামী বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাব চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সংগঠকরা। একইসঙ্গে হুমকিধমকি উপেক্ষা করে চট্টগ্রামবাসীকে স্বত:স্ফূর্তভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি আগামী বুধবার হেফাজত ইসলামের ডাকা হরতাল প্রত্যাহারেরও আবেদন জানিয়েছেন তারা। তবে গণজাগরণ মঞ্চ হরতাল আহ্বানকারী দলের সঙ্গে কোন ধরনের সংঘাতে যাবেনা বলেও জানিয়েছেন সংগঠকরা। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে গণজাগরণ মঞ্চের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠকরা।
চট্টগ্রামের তিন স্পটে ১৪৪ ধারা জারি হেফাজত ও গণজাগরণের পাল্টা কর্মসূচী
চট্টগ্রাম: হেফাজত ইসলাম ও গণজাগরণ মঞ্চ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বন্দরনগরী চট্টগ্রামের জামালখান প্রেসক্লাব চত্বরসহ তিনটি স্থানে আগামী বুধবার ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। সোমবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম তার নির্বাহী ক্ষমতাবলে দেয়া এক অফিস আদেশে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। তিনটি স্থানের মধ্যে বাকি দু’টি হল, পুরাতন রেল স্টেশন চত্বর এবং লালদীঘি মাঠ সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বর।
Saturday, 9 March 2013
চট্টগ্রামে শিবিরের সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জনকে গ্রেফতার
চট্টগ্রাম: চট্টগ্রামে শিবিরের সাংগঠনিক সম্পাদকসহ ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর পতেঙ্গা থানার একটি বাসায় মাসিক নিয়মিত বৈঠক থেকে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহনাগর দক্ষিন সাংগঠনিক সম্পাদকসহ তাদের আটক করা হয়।শনিবার বিকাল ৪টার দিকে পতেঙ্গা থানার হক সাহেবের গলির একটি বাসা থেকে পতেংগা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
শাহবাগের সমাবেশের দিন চট্টগ্রামে হরতাল
চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, যেদিন সেখানে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের কর্মসূচি রয়েছে। শনিবার রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রূহী সংবাদ মাধ্যমকে বলেন, চট্টগ্রামে শাহবাগে ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের প্রতিহত করতেই এ হরতালের ডাক দেয়া হয়েছে। ১৩ মার্চ বুধবারের ওই সমাবেশে শাহবাগের আন্দোলনকারীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এমপি সাহেব কখন এলাকায় যাবেন, প্রশ্ন মিজানুরের
চট্টগ্রাম: দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের প্রেক্ষিতে বাঁশখালী জুড়ে জামায়াত-শিবিরের তান্ডবের নয়দিন পরও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে না যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান। বাঁশখালীতে জামায়াত-শিবিরের ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে চট্টগ্রাম প্রেসক্লাব প্রতিক্রিয়া জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তুলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনা ঘটেছে ২৮ ফেব্রুয়ারি। আজ (শনিবার) আরেক মাসের নয় তারিখ। গত নয়দিনেও বাঁশখালীতে জাতীয় সংসদ সদস্যের পদধূলি পড়েনি।
সরকারের নির্বাহী আদেশেই জামায়াত নিষিদ্ধ করা সম্ভব : ড. মিজান
চট্টগ্রাম,
৯ মার্চ,
২০১৩ইং : জাতীয়
মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর
রহমান বলেছেন,
“সাঈদী'র
রায়ের প্রতিবাদের
নামে জামায়াত-শিবির সারা
দেশে যে
তান্ডবলীলা চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত ন্যাক্কার
জনক। জামায়াতের
রাজনীতি নিষিদ্ধ
করা এখন
গণ দাবিতে
পরিণত হয়েছে।
তাই সরকারের
নির্বাহী আদেশেই
জামায়াতে ইসলামীকে
নিষিদ্ধ করার
প্রক্রিয়া সম্ভব।” চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতের
সহিংসতায় ক্ষতিগ্রস্থ
হিন্দু পল্লী
পরিদর্শনে গিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি
এ মন্তব্য
করেন।
Friday, 8 March 2013
‘জামায়াত মানুষ হত্যা করে কোন ইসলাম চায় তা জনগণ বুঝে গেছে’
চট্টগ্রাম: শীর্ষ ১০ আলেম হত্যা চেষ্টার প্রতিবাদে নগরীর ওয়াসা মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখা। শুক্রবার জুমার নামাজের পর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রফিক কোম্পনীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার প্রধান অতিথি এবং যুগ্ম মহাসচিব সোয়ায়মান ফরিদ প্রধান বক্তার বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
Thursday, 7 March 2013
ইসলামকে কলঙ্কিত করছে জামায়াত: অধ্যক্ষ জালালুদ্দীন
চট্টগ্রাম: আল্লামা অধ্যক্ষ জালালুদ্দীন আল কাদেরী। ১৯৭১ সালের ৭ জুন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৮০ সাল থেকে এ মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ১৯৮৬ সালে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে চলেছেন। দায়িত্ব পালনকালে খ্যাতি পেয়েছেন শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার।
Wednesday, 6 March 2013
‘বৃহস্পতিবার থেকে সরকার পতনের এক দফা আন্দোলন’
ঢাকা: বৃহস্পতিবার থেকে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করছে ১৮ দলীয় জোট। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোট নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি ছাড়াও ১৮ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতারা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার বিরোধী আন্দোলন কৌশল, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে মামলা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
অমি পিয়াল- আরিফ জেবতিক সহ ৮ ব্লগারের বিরুদ্ধে মামলা, পরে খারিজ
চট্টগ্রাম: ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, আসিফ মহিউদ্দিনসহ আট ব্লগারের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়েরের পর বিচারক তা খারিজ করে দিয়েছেন। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন এম এ হামিদ নামে নগরীর টেরিবাজারের এক কাপড় ব্যবসায়ী। তিনি বোয়ালখালী উপজেলার শামসুল ইসলামের ছেলে। আট ব্লগার হলেন, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, ইব্রাহিম খলিল সবাক, আসিফ মহিউদ্দিন, আশরাফুল ইসলাম,রাতুল দেব নাথ, আরিফুর রহমান ও মামুনুর রশিদ।
১০ আলেম হত্যা চেষ্টা : মওদুদীর বিরুদ্ধে বক্তব্য তাই হত্যার নীল নকশা
চট্টগ্রাম: জামায়াতে ইসলামির প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির বক্তব্য সম্পর্কে মুসলিম সম্প্রদায়কে সতর্ক করার কারণে চট্টগ্রামের জামেয়ো আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আল ক্বাদেরীসহ ওই মাদ্রাসার ৮জন এবং অপর দুইজনসহ চট্টগ্রামের শীর্ষ ১০ আলেমকে হত্যার নীল নকশা তৈরি করেছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ জালালুদ্দীন আল কাদেরী। গত সোমবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাটে মাদ্রাসার পাশে শ্যামলী আবাসিক এলাকায় নগরীল ষোলশহর এলাকার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার মোহাদ্দিস ওবায়দুল হক নঈমীকে খুঁজতে গিয়ে জনতার হাতে আটক হয় শিবির ক্যাডার মাহমুদুল হাসান।
Monday, 4 March 2013
বিচ্ছিন্ন ঘটনার মধ্যে চলছে বিএনপির হরতাল
চট্টগ্রাম: ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ীতে আগুন দেয়া, টেম্পু ভাংচুর সহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই চট্টগ্রামে বিএনপির ডাকা হরতাল চলছে। জেলার কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে হরতাল সফল করতে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি নেতারাও মাঠে রয়েছেন।
Sunday, 3 March 2013
নিরূত্তাপ হরতালে উত্তাপ ছড়াল বাঁশখালী-আনোয়ারা
চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে রোববার জামায়াত ইসলামীর ডাকা হরতাল নিরূত্তাপভাবে চলছে। নগরীর বাইরে সাতকানিয়া-লোহাগাড়া, আনোয়ারা ও বাঁশখালীতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালকে কেন্দ্র করে নগরী এবং জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন আছে।
Saturday, 2 March 2013
চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ: নিহত দুই
চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জামায়াত-শিবিরের দেওয়া ব্যারিকেড তুলতে গিয়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সংঘর্ষ এখনো চলছে। সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এরা হচ্ছেন আবু তাহের (২৮) এবং মো. শহীদ (২৩)। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকানের অদূরে জামায়াত-শিবিরের দেওয়া ব্যারিকেড সরাতে গিয়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অন্তত ১০-১২ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজন মারা গেছে। গুলিবিদ্ধ চারজনকে কেরানীহাটের আশ-শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জামায়াত-শিবির কর্মীরা কোথায় নিয়ে গেছে তা জানা সম্ভব হয়নি। এসময় জামায়াত-শিবির সমর্থকরা কয়েকটি ট্রাকে আগুন দেয়। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে থেমে থেমে সংর্ঘষ চলছে।
Friday, 1 March 2013
চট্টগ্রামে শিবিরের হাতবোমায় ৪ পুলিশ আহত
চট্টগ্রাম নগরীতে ইসলামী ছাত্র শিবিরের বোমা হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের চকবাজারের অলি খাঁ মসজিদ এলাকায় এ হামলা হয়। আহতরা হলেন- কনস্টেবল নাসির, সোলায়মান, রাশেদ ও সাইফুল। তারা সবাই শহরের দামপাড়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শিবিরের একটি মিছিল সিরাজদৌলা সড়ক হয়ে চকবাজারের দিকে যেতে থাকে।
সাবধান করলেন মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের সাবধান করা দেওয়া হচ্ছে। শত ষড়যন্ত্র ও চক্রান্ত করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ করা যাবে না। আমরা জীবিত আছি। আমাদের সন্তানেরা জেগে আছে।’ দেশব্যাপী জামায়াত-শিবিরের তান্ডবের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর নগরীর চেরাগী মোড়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে তিনি জামায়াত-শিবিরের ডাকা রোববার ও সোমবারের হরতাল প্রত্যাখান করে নেতাকমীদের রাজপথে থাকার নির্দেশ দেন।
চট্টগ্রামে জামায়াত-শিবিরের মিছিল, ভাংচুর
চট্টগ্রাম: শুক্রবার জুমার নামাজের পর মিছিল বের করে চট্টগ্রামের সিরাজ-উদ-দৌল্লা সড়কের আশপাশের দোকানপাট ভাংচুর করেছে জামায়াত-শিবিরের ক্যাডাররা। এসময় তারা কয়েকটি গাড়িও ভাংচুর করেছে। মিছিল শেষে চকবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির। তারা সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে।এরপর তারা চকবাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে পুলিশ-বিজিবি ও জামায়াত-শিবির মুখোমুখি অবস্থানে আছে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,জামায়াত-শিবিরের ক্যাডাররা নগরীর আন্দরকিল্লা থেকে মিছিল বের করে। মিছিলটি সিরাজ-উদ-দৌল্লা সড়কের আইল্যান্ডের ওপর সৌন্দর্যবর্ধণের জন্য স্থাপিত ফুলের টব ও গাছ ভাংচুর করে। এছাড়া চন্দরপুরা, দেওয়ানজি পুকুর পাড়, দেওয়ানবাজার এলাকায় সড়কের দুই পাশে অবস্থিত প্রায় ৩০টি ঘর-বাড়ি ও দোকানপাট ভাংচুর করে। জামায়াত-শিবিরের ক্যাডাররা এসময় অন্তত তিনটি গাড়ি ভাংচুর করেছে বলে জানান প্রত্যক্ষদর্শী লোকজন।
Subscribe to:
Posts (Atom)


.jpg)



















