চট্টগ্রাম, ২৮ র্মাচ : নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় যুবদল ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এতে অন্তত ৬/৭ জন নেতা কর্মী আহত হয়েছে বলে দাবী করেছেন বিএনপি। বেলা পৌনে ১১টার দিকে নিমতলা এলাকা থেকে যুবদল ছাত্রদলের একটি মিছিল ইপিজেডে’র সমাবেশের উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের বাধা ডিঙ্গিয়ে মিছিল করতে চাইলে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি চালায়।
বেলা সাড়ে ১০টার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রিয় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার ইপিজেড এলাকায় সমাবেশে বক্তব্য দেন। এর আগে তারা মিছিল করার চেষ্টা করলে বন্দর থানা ওসি জাহেদুল ইসলামের নেতৃত্বে বন্দর পুলিশ বাহিনী, সাদা পোষাকধারী আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব সহ অন্যান্য বাহিনীর বাধা দেয়। তারা রাস্তার মোড়ে আইল্যান্ডের উপর দাড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এই সময় তিনি বলেন, সরকার রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারে বারবার বাধা প্রদান করে বিশৃংঙ্খলা সৃষ্ঠি করার জন্য কিছু সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীকে দলীয় আনুগত্য রেখে বিরোধীদলকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে। সময় মত এর তীব্র জবাব এই দেশের জনগন ফ্যাসীবাদী, বাকশালী ও সন্ত্রাস প্রবন আঃলীগ সরকারকে বুঝিয়ে দেবে। যথবেশী বাধা দিবেন ততবেশী আন্দোলন জোরদার হবে।
সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, বন্দর থানা বিএনপি সভাপতি এম. এ. আজিজ, মহিলা নেত্রী জেসমিন খানম, শাহেদা খানম, হাজী হানিফ সওদাগর, নুরু জাম্মান প্রমুখ।