Saturday, 9 March 2013

চট্টগ্রামে শিবিরের সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জনকে গ্রেফতার

চট্টগ্রাম:  চট্টগ্রামে শিবিরের সাংগঠনিক সম্পাদকসহ ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর পতেঙ্গা থানার একটি বাসায় মাসিক নিয়মিত বৈঠক থেকে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহনাগর দক্ষিন সাংগঠনিক সম্পাদকসহ  তাদের আটক করা হয়।শনিবার বিকাল ৪টার দিকে পতেঙ্গা থানার হক সাহেবের গলির একটি বাসা থেকে পতেংগা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা সবাই শিবিরের ৩৯ নং দক্ষিন হালিশহর ওয়ার্ডের নেতাকর্মী। গ্রেফতারকৃত নেতা-কর্মীর মধ্যে রয়েছেন, চট্টগ্রাম মহানগর দক্ষিন শিবিরের সাংগঠনিক স¤পাদক নুরুল হক, ৩৯ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সাথী ছিদ্দিক আহমদ, মোহাম্মদ রাসেল, এমদাদ হোসেন প্রমুখ। এদিকে পতেঙ্গা থানা সুত্র জানায়, পতেঙ্গা থানার হক সাহেবের গলির একটি বাসায় জামায়াত-শিবির বৈঠক করছে গোপন সুত্রে পাওয়া তথ্যে অভিজান চালিয়ে তাদেরকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।