Saturday, 9 March 2013

সরকারের নির্বাহী আদেশেই জামায়াত নিষিদ্ধ করা সম্ভব : ড. মিজান



চট্টগ্রাম, মার্চ, ২০১৩ইং : জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান . মিজানুর রহমান বলেছেন, “সাঈদী' রায়ের প্রতিবাদের নামে জামায়াত-শিবির সারা দেশে যে তান্ডবলীলা চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত  ন্যাক্কার জনক। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা এখন গণ দাবিতে পরিণত হয়েছে। তাই সরকারের নির্বাহী আদেশেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া সম্ভব।চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতের সহিংসতায় ক্ষতিগ্রস্থ হিন্দু পল্লী পরিদর্শনে গিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ডের রায়ের পর সহিংসতা চলাকালে বাঁশখালীর ধোপা পাড়ায় সংখ্যালঘুদের সাতটি বসত ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
সংখ্যালুঘুদের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “এই ধ্বংসযজ্ঞ দেখে আমার হৃদয় রক্তাক্ত হয়ে গেছে। সরকারের কাছে ক্ষতিগ্রস্থদের যথাযথ আর্থিক সহায়তা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এসব সহিংসতার জন্য দায়ী জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নয়। তবে ধর্মের দোহাই দিয়ে যদি কোনো রাজনৈতিক দল সহিংসতা চালানোর চেষ্টা করে তবে নির্বাহী আদেশের মাধ্যমে সরকার ওই দলকে নিষিদ্ধ করার ব্যবস্থা নিতে পারে।
হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।