Saturday, 2 March 2013

চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ: নিহত দুই

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জামায়াত-শিবিরের দেওয়া ব্যারিকেড তুলতে গিয়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সংঘর্ষ এখনো চলছে। সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এরা হচ্ছেন আবু তাহের (২৮) এবং মো. শহীদ (২৩)। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকানের অদূরে জামায়াত-শিবিরের দেওয়া ব্যারিকেড সরাতে গিয়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অন্তত ১০-১২ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজন মারা গেছে। গুলিবিদ্ধ চারজনকে কেরানীহাটের আশ-শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জামায়াত-শিবির কর্মীরা কোথায় নিয়ে গেছে তা জানা সম্ভব হয়নি। এসময় জামায়াত-শিবির সমর্থকরা কয়েকটি ট্রাকে আগুন দেয়। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে থেমে থেমে সংর্ঘষ চলছে।