Wednesday, 20 March 2013

ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। মহাসড়কের সীতাকুন্ড উপজেলার শীতলপুর ইউনিয়নের কবির শিপ ব্রেকিং ইয়ার্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেট কার চালক হলেন মোহাম্মদ আলমগীর (২৭)।
তিনি সীতাকুন্ড উপজেলার জোরামতল এলাকার নুরুল আলমের ছেলে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল ইমতিয়াজ সংবাদ মাধ্যমকে জানান, ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালক আলমগীর ঘটনাস্থলে নিহত হন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।