নিউজডেস্ক : দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলায় তাণ্ডব চালিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। বৃহস্পতিবার বিকালে বাঁশখালীতে হামলায় হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধ নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া তাণ্ডব চলে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায়ও। লোহাগাড়ায় নিহত হন এক পুলিশ সদস্যসহ দুজন। স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাঁশখালী সদর, চেচুরিয়া, চাম্বল, বৈলছড়ি, প্রেমবাজার, কালীপুরসহ বিভিন্ন এলাকায় হামলা-ভাংচুর চলে। বাঁশখালী সদরে অদূরে কয়েকটি মন্দিরে হামলার অভিযোগ পাওয়া গেলেও তা স্বীকার করেনি পুলিশ।
Thursday, 28 February 2013
Wednesday, 27 February 2013
‘সাঈদীর শাস্তি যেন ফাঁসি হয়’ প্রত্যাশা চট্টগ্রামবাসীর
চট্টগ্রাম: স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানুষ হত্যা, ধর্ষণসহ ২০টি অভিযোগে অভিযুক্ত রাজাকার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর সর্বনিম্ন শাস্তি ফাঁসি হবে, এটাই প্রত্যাশা করছেন চট্টগ্রামের মানুষ। তাদের আশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এ রাজাকারের মৃত্যুদণ্ডের রায় দেবেন। এ রাজাকারের ফাঁসি কার্যকর হলে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মা শান্তি পাবে বলেও মনে করছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তৃতীয় ব্যক্তি হিসেবে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়া হবে বৃহস্পতিবার।
Tuesday, 26 February 2013
চট্টগ্রামে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
চট্টগ্রাম: নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আগামী বৃহস্পাতিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। চট্টগ্রামে ২১ বারের মতো এ মেলার আয়োজন করেছে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার বিকেলে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। বিভিন্ন আকারের ৪ শতাধিক প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। মেলা আয়োজনের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে আয়োজকরা।
Sunday, 24 February 2013
বন্দরনগরীতে ঢিলেঢালা হরতাল
চট্টগ্রাম: সমমনা ১২টি ইসলামী দলের ডাকে বন্দরনগরী চট্টগ্রামে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। রেললাইন অবরোধ ও টেম্পুতে আগুন দেয়ার মত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় হরতালের তেমন প্রভাব পড়েনি। নগরীতে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিল। ভোরে দোকানপাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেগুলো খুলে দেয়া হয়।
Saturday, 23 February 2013
দেওয়ানহাটস্থ সিএসডি কলোনী সরকারী প্রা: বিদ্যালয়ে কুইজ-২০১৩ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন
এম.আবদুল হাই (বিশেষ প্রতিনিধি): বন্দর নগরী চট্টগ্রামে শহীদদের স্মরণে ২৪ ঘন্টার অন-লাইন নিউজ পোর্টাল আকাশ বার্তা ২৪ ডটনেট ও দেওয়ানহাট সি.এস.ডি কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় কুইজ-২০১৩ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী সকাল ৭ টায় নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট সি.এস.ডি কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শামছুজ্জামান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কুইজ-২০১৩ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসিস্থত ছিলেন আকাশ বার্তা ২৪ ডটনেট এর সম্পাদক এস.এম.আবুল বরকত আকাশ।
Friday, 22 February 2013
ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে : বিচারপতি আবদুস সালাম
চট্টগ্রাম: আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অদ্য ২৩ ফেব্রুয়ারী ”১৩ইং শনিবার সকাল ৯ ঘটিকায় চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক ও মহানগর সভাপতি লায়ন জাফর উল্লাহ-এর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি আলহাজ্ব আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় মহাসচিব সাইফুল ইসলাম দিলদার, সাবেক জেলা জজ জনাব মোহাম্মদ ইয়াছিন, জেলা পিপি আবুল হাসেম, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, এ এ গোলাম ফারুক মামুন।
চট্টগ্রামে গণজাগরণ চত্বরে আগুন, প্রেসক্লাবে ভাংচুর
চট্টগ্রাম: চট্টগ্রামে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মিছিল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও আগুন লাগিয়ে দিয়েছে জামায়াত-শিবির সমর্থিত কর্মীরা। তারা চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের ব্যানার-ফেস্টুন ও ভাস্কর্যে আগুন ও ভাচুর চালায়। এসময় দায়িত্ব পালনকালে দুই পুলিশ সদস্য এবং সংবাদ সংগ্রহ করার সময় কমপক্ষে ১০ সাংবাদিক হামলার শিকার হন। মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের দুইটি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় তারা গণজাগরণ মঞ্চের ব্যবহৃত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান শৌচাগারেও আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার জুমার নামাজ শেষে মিছিল থেকে এ তান্ডব চালায় জামায়াত-শিবির সমর্থিত কর্মীরা। বিভিন্ন ব্লগ ও ফেইসবুকে ইসলাম ও মহানবীর (স:) অবমাননার প্রতিবাদে শুক্রবার জুমার পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জমায়েত হয়। নামাজ শেষে সমাবেশের পর মিছিল বের করে তারা। মিছিলটি দুইভাগে বিভক্ত হয়। মিছিলের একটি অংশ আন্দরকিল্লা থেকে চেরাগী মোড় হয়ে লাভ লেইন প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। তারা সেখানে সমাবেশ করেছে। এসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
Monday, 18 February 2013
জামায়াতের হরতালে সাড়া দেয়নি চট্টগ্রামবাসী
চট্টগ্রাম: জামায়াত ইসলামীর ডাকা হরতালে সাড়া মেলেনি চট্টগ্রামবাসীর। বন্দরনগরীতে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিল। স্কুল-কলেজসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। দোকানপাটসহ বিভিন্ন ছোটখাট ব্যবসাপ্রতিষ্ঠান ভোরে বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেগুলো খুলে যায়। এর ফলে মানুষের জীবনযাত্রাও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। এদিকে হরতালে পিকেটিংয়ের চেষ্টাকালে নগরীর কোতয়ালী থানার সিরাজউদ্দৌলা রোড থেকে সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ শিবিরের সভাপতি নাসির উদ্দিনসহ দু`জনকে আটক করেছে পুলিশ।
Thursday, 14 February 2013
রাজাকারদের ফাসির দাবীতে দেওয়ানহাট চত্বরে মোমবাতি প্রজ্জলন
জাহিদ তানছির : পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দেওয়ানহাট চত্বরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের ধিক্কার জানায় তরুন প্রজন্ম। জামায়াত নেতাদের ফাঁসি ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
Wednesday, 13 February 2013
চট্টগ্রামে তান্ডবের চেষ্টাকালে পুলিশ-জনতার ধাওয়ায় পালিয়েছে জামায়াত-শিবির
চট্টগ্রাম: নিউজডেস্ক : নগরীতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করার সময় জনতার ধাওয়ার মুখে পালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উত্তেজিত জনতার সঙ্গে একত্রিত হয়। তবে এর আগে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং সড়কের ওপর টায়ার জ্বালিয়ে দেয়। বুধবার দুপুর ১২টার দিকে বন্দরনগরীর বিভিন্ন এলাকায় অতর্কিতভাবে জড়ো হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এদিকে এ ঘটনার পর সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশ নগরীর পাঁচটি প্রবেশ পথ ও দশটি স্পর্শকাতর পয়েন্টে তল্লাশি শুরু করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
Tuesday, 12 February 2013
তিন মিনিট স্তব্ধ চট্টগ্রাম
চট্টগ্রাম: বিকেল ৩টা ৫৯মিনিট ৪৫ সেকেন্ড। জামালখানের চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বর। উপস্থিত হাজার হাজার জনতা। প্রতীক্ষা বিকেল চারটার জন্য। সে প্রতীক্ষিত ক্ষণ গণনা শুরু করেন সাবেক ছাত্রনেতা রিপায়ন বড়ুয়া। ১৫,১৪,১৩,১২,.....৩,২,১.। প্রতিদিন গর্জে উঠতে থাকা পুরো জামালখান জুড়ে নেমে এসে নীরবতা। এ নীরবতা ত্রিশ লাখ শহীদদেরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে, এ নীরবতা চার লাখ মা-বোনের ইজ্জত হরণের প্রতিবাদে, এ নীরবতা দীর্ঘ ৪২ বছর ধরে একাত্তরের ঘাতকদের বিচার না হওয়ার প্রতিবাদে, এ নীরবতা স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে। আর এতসব অন্যায়-অনাচারের সৃষ্টিকারী একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন মিনিটের নীরবতা পালন করেছে পুরো বাংলাদেশ।
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের প্রব্শে পথে আর্চওয়ে
চট্টগ্রাম: ঢাকায় জামায়াত-শিবিরের তান্ডবের পর চট্টগ্রাম নগরীর জামালখানে প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চের আশপাশের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জামালখানের দু`টি প্রবেশ পথে দু`টি আর্চওয়ে বসানো হয়েছে। গণজাগরণ মঞ্চে যাওয়ার পথে সবাইকে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন মনে হলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এরপর ঢুকতে দিচ্ছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, `ময়মনসিংহে ককটেল বিস্ফোরণ এবং ঢাকার ঘটনার পর আমরা নিরাপত্তা জোরদার করেছি।
মধ্যম রামপুর ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের উদ্যোগে জশ্নে মাহফিল অনুষ্ঠিত।
মধ্যম রামপুর ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন পরিষদের - এর উদ্যোগে গত ১০ই ফেব্রুয়ারী রবিবার মধ্যম রামপুর ধোপাপাড়া আফজল ফকির রোড চত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এক আজিমুশ্বান জশ্নে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটির চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক এস.এম. আবুল বরকত আকাশ এর সভাপতিত্বে মাহফলে প্রধান মেহমান হিসেবে তকরীর পেশ করেন চট্টগ্রাম নেছারিয়া আলীয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দীছ শায়খুল হাদীস আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী ।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
কে.এম. রুবেল : চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন গত ৫ ফেব্রুয়ারী নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ১৪ টি পদে কার্যকরী পরিষদের জন্য ৪৩ জন সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪ জন। তুমুল উৎসাহ উদ্দীপণার মধ্যে সকল সদস্যের অংশ গ্রহণের মাধ্যমে উক্ত নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনার আবদুর রহিম জানান, সুশৃঙ্খল ভাবে সদস্যরা তাদের ভোটা ধিকার প্রয়োগ করেছে। উপস্থিতিও সন্তোশ জনক।
চট্টগ্রাম চেম্বার নির্বাচন স্থগিত
চট্টগ্রাম: সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে স্থগিতাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে ১৪ ফেব্র“য়ারির এ নির্বাচন স্থগিত করে আগামী ৩১ মার্চের মধ্যে বাণিজ্য সংগঠন আইনের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকার অনিয়ম নিরসন করে নতুন ভোটার তালিকা ও নতুন শিডিউল ঘোষণা করে নির্বাচনের নির্দেশ দিয়েছে আদালত । এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ জানান, উচ্চ আদালতের রায়ের বিষয়ে শুনে আজ বিকাল চারটায় চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের জরুরি বৈঠক আহবান করেছি।
Monday, 11 February 2013
১৩ ফেব্রুয়ারি রিহ্যাব ফেয়ার শুরু
নিউজ ডেস্ক ( চট্টগ্রাম, ১১
ফেব্রুয়ারি) : “দেশের জন্য সবুজ” এ শ্লোগান নিয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি
চট্টগ্রামে শুরু হচ্ছে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব
বাংলাদেশ(রিহ্যাব)এর ৭ম রিহ্যাব ফেয়ার। রোববার দুপুরে চট্টগ্রাম
ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেয়ারের তারিখ ঘোষণা করেন রিহ্যাবের
সাধারণ সম্পাদক প্রকৌশলী আনিসুজ্জামান ভূঁইয়া রানা। সংবাদ সম্মেলনে
আরো উপস্থিত ছিলেন, রিহ্যাবের সহ সভাপতি মেজর জেনারেল মো: আবদুর রশিদ,ড.
মো: আবদুর রহিম খান, আবদুল কাইয়ুম চৌধুরী, প্রকৌশলী এসএম আবু
সুফিয়ান, মিজানুর রহমান ও কামাল উদ্দিন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা
হয়, সাম্প্রতিককালে নির্মাণ সামগ্রির মূল্য যে হারে বেড়েছে সে হারে ফ্লাটের
দাম বাড়েনি। এসময় ৭ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার ঋণ বরাদ্ধের জন্য
সরকারের প্রতি দাবি জানানো হয়।
তিন পার্বত্য জেলায় হরতাল পালিত
বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি (১১ ফেব্রুয়ারী) : আজ সোমবার পার্বত্য তিন জেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতাল চলাকালিন দোকানপাট বন্ধ ও দূরপাল্লার কোনো বাসে ছেড়ে যায়নি। বান্দরবানে দুই বাঙালিকে অপহরণ, খাগড়াছড়িতে বাঙালি নারী ধর্ষণ ও
রাঙ্গামাটিতে বেসরকারি টেলিফোন কোম্পানির দুই কর্মকর্তাকে অপহরণের প্রতিবাদ
ও তাদের উদ্ধার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য বাঙালি
ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও
বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। চকরিয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে বাস নদীতে নিহত ১৮ , আহত ২৬
পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার
রাত আটটায় গাজীপুর পৌরসভায় ৫নং ওয়ার্ড়ের হরিনালা ও নোয়াগাও মহল্লার ভাড়া
বাসা থেকে ৪৬জন যাত্রী নিরাপদ সুপার সার্ভিস (মায়ের দোয়া) নামের একটি
চেয়ারকোচে (নং টাঙ্গাইল জ-১১-০০৮০) করে চট্টগ্রামের ফটিকছড়ি হযরত
মাইনুদ্দিন আল হাসানীর ৭৬তম খোশরোজ শরীফে যোগদানের উদ্দেশ্যে রওনা দেয়।মধ্যম রামপুর ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের উদ্যোগে জশ্নে মাহফিল অনুষ্ঠিত।
নিউজ ডেক্স (১১ ফেব্রুয়ারী) : মধ্যম রামপুর ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন পরিষদের - এর উদ্যোগে গত ১০ই ফেব্রুয়ারী রবিবার মধ্যম রামপুর ধোপাপাড়া আফজল ফকির রোড চত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এক আজিমুশ্বান জশ্নে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটির চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক এস.এম. আবুল বরকত আকাশ এর সভাপতিত্বে মাহফলে প্রধান মেহমান হিসেবে তকরীর পেশ করেন চট্টগ্রাম নেছারিয়া আলীয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দীছ শায়খুল হাদীস আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী ।
Friday, 8 February 2013
লড়াইয়ের শপথ নিল প্রতিবাদী চট্টগ্রাম
চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বর থেকে: যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচি তৃতীয় দিনে জনতার সমাবেশে পরিণত হয়। সেখানে জড়ো হওয়া হাজারো তরুণ লাখো শহীদের রক্তের নামে লড়াইয়ের শপথ নেন। শুক্রবার বিকেলে উদীচী ও চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর গানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর জামালখান এলাকার পুরো সড়ক জুড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর বিকেল পাঁচটায় সমাবেশে আসেন শহীদ জায়া বেগম মুশতারী শফি।
Wednesday, 6 February 2013
চট্টগ্রামে সাংবাদিক সোহেল সরওয়ারের উপরে পুলিশি হামলার নিন্দা জানিয়ে অনলাইন জানার্লিষ্ট এসোসিয়েশন (ওজাব) প্রতিবাদ সভা
কে.এম রুবেল : বাংলানিউজ২৪ডট কম চট্টগ্রাম অফিসের ফটো সাংবাদিক সোহেল সরওয়ারের উপরে পুলিশি হামলার তিব্রনিন্দা জানিয়ে অনলাইন জানার্লিষ্ট এসোসিয়েশন (ওজাব) প্রতিবাদ সভা ৬ ফেব্রয়ারী বিকালে এনায়েত বাজারস্থ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
কাদের মোল্লার ফাঁসীর দাবিতে শাহবাগ হতে যাচ্ছে জামালখান
চট্টগ্রাম: নিউজডেস্ক : একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়ায় ফুঁসে উঠেছে চট্টগ্রাম। বুধবার বিকেল ৩টা থেকে নগরীর জামালখানে প্রেসক্লাব চত্বরে ঢাকার শাহবাগের মত লাগাতার প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মুক্তিযুদ্ধের সপক্ষের তরুণ, ব্লগার, পেশাজীবী ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আয়োজনে এ কর্মসূচী শুরু হবে।
Tuesday, 5 February 2013
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ আয়োজিত মানববন্ধন ও সমাবেশ
চট্টগ্রাম: `একজন খুনের দায়েও ফাঁসি হয়। কাদের মোল্লার বিরুদ্ধে তিন`শ জনকে খুন করার অভিযোগ আছে। একাত্তরে কাদের মোল্লার নেতৃত্বে গণহত্যা হয়েছে। অথচ কাদের মোল্লার মাত্র যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। আমরা জানতে চাই, কতজনকে খুন করলে আসামীর ফাঁসি হয় ?` মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া রায়ে এভাবেই হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা।
সহিংসতা মোকাবেলায় চট্টগ্রামে বিজিবিকে পাশে চায় পুলিশ
চট্টগ্রাম: নিউজডেস্ক : জামায়াত-শিবিরের অব্যাহত সহিংসতার মুখে নগরীতে বিজিবি মোতায়েনের অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। দিনভর পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনজন নিহতের পর বিজিবি মোতায়েনের অনুরোধ করার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
Sunday, 3 February 2013
পোশাকের পর সম্ভাবনা জাহাজ নির্মাণে: ইইউ রাষ্ট্রদূত
চট্টগ্রাম: নিউজডেস্ক : পোশাক শিল্পের পর জাহাজ নির্মাণ শিল্পকেই দেশের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না। রোববার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীতে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের কারখানা পরিদর্শনের পর মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত এ মন্তব্য করেছেন। রাষ্ট্রদূত বলেন, `তৈরি পোশাক শিল্পের কারণে সারা বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি গড়ে উঠেছে। জাহাজ নির্মাণ শিল্পও বাংলাদেশকে সারা বিশ্বে অনুরূপভাবে পরিচিত করবে। এছাড়া বাংলাদেশের জন্য জাহাজ নির্মাণ শিল্প অনেক সম্ভাবনাময় খাত।
নৌযান মালিকদের কর্মকান্ডে উদ্বেগ চেম্বার সভাপতির
চট্টগ্রাম: নিউজডেস্ক : নৌপথে পণ্য পরিবহনকারী কার্গো ভ্যাসেল মালিকদের ধর্মঘট পালনসহ বিভিন্ন কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। সোমবার নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কাছে পাঠানো এক জরুরি ফ্যাক্সবার্তায় তিনি ধর্মঘটের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে চেম্বার সভাপতি নৌযান মালিকদের বিভিন্ন সময়ে ভাড়া বাড়ানোর নামে স্বেচ্ছাচারিতার কথাও উল্লেখ করেন। ফ্যাক্সবার্তায় চেম্বার সভাপতি উল্লেখ বলেন, গত ৭ জানুয়ারি ইনল্যান্ড কার্গো ভেসেল মালিক পক্ষ ধর্মঘট পালন করেছে।
সংবিধানের আলোকে যারা দেশ চালাবে তাদের নির্বাচিত করুন : সুলতানা কামাল
চট্টগ্রাম: দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে জনগণকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেছেন, `সংবিধান অনুসারে এদেশের মালিক জনগণ। তাই জনগণকেই মূল দায়িত্ব পালন করতে হবে যেন দেশ সংবিধানের আলোকে পরিচালিত হয়। যারা সংবিধানের আলোকে দেশ পরিচালনার শপথ নিয়ে জনগণের দ্বারে আসবেন, জনগণ যেন তাদের নির্বাচিত প্রতিনিধি করে দায়িত্ব দেন।` শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে দি চিটাগাং পুলিশ ইনষ্টিটিউশনের সুবর্ণজয়ন্তী ও পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুলতানা কামাল। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন,‘দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
চট্টগ্রামে প্রবাসী খুন
চট্টগ্রাম: ৩রা ফেব্রুয়ারী : নিউজডেস্ক : চট্টগ্রাম নগরীতে মধ্যপ্রাচ্য থেকে সদ্য দেশে ফেরা কামাল উদ্দিন সিকদার (৪০) নামে এক প্রবাসী খুন হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে পুলিশ নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরের অদূরে তারা গেইট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছেন। নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মনজু মোর্শেদ সংবাদমাধ্যমকে বলেন, নিহতের গলায় কাপড় প্যাঁচানো আছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।` পুলিশ সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সিকদার ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকার জনৈক প্রয়াত আবুল সিকদারের ছেলে।
Subscribe to:
Posts (Atom)









