Tuesday, 5 February 2013

সহিংসতা মোকাবেলায় চট্টগ্রামে বিজিবিকে পাশে চায় পুলিশ

চট্টগ্রাম: নিউজডেস্ক :  জামায়াত-শিবিরের অব্যাহত সহিংসতার মুখে নগরীতে বিজিবি মোতায়েনের অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। দিনভর পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনজন নিহতের পর বিজিবি মোতায়েনের অনুরোধ করার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগর পুলিশ কমিশনার মো.শফিকুল ইসলাম মন্ত্রণালয়ে এ চিঠি দেন। নগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করে বলেন, `আমরা প্রাথমিকভাবে বুধবার ভোর থেকে এক`শ বিজিবি সদস্য মোতায়েনের অনুরোধ করে চিঠি দিয়েছি। এখন সরকার সিদ্ধান্ত নেবে।` এর আগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার পর মঙ্গলবার দুপুর থেকে ব্যাপক সহিংস হয়ে উঠে জামায়াত-শিবির। মঙ্গলবার দুপুরে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে সহিংসতায় একজন এবং সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে দু`জন নিহত হয়।