Tuesday, 12 February 2013

চট্টগ্রাম চেম্বার নির্বাচন স্থগিত

চট্টগ্রাম: সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে স্থগিতাদেশ দেয়া হয়েছে।  মঙ্গলবার সকালে  ১৪ ফেব্র“য়ারির এ নির্বাচন স্থগিত করে আগামী ৩১ মার্চের মধ্যে বাণিজ্য সংগঠন আইনের নির্দেশনা অনুযায়ী ভোটার  তালিকার অনিয়ম নিরসন করে নতুন ভোটার তালিকা ও নতুন শিডিউল ঘোষণা করে নির্বাচনের নির্দেশ  দিয়েছে আদালত । এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ জানান, উচ্চ  আদালতের রায়ের বিষয়ে শুনে আজ বিকাল চারটায় চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের জরুরি বৈঠক আহবান করেছি। 
নির্বাচন স্থগিত হওয়ার উচ্চ আদালতের রায়ের বিষয়ে নিশ্চিত করেছেন এ মামলার আবেদনকারী ও চেম্বারের সাবেক  সিনিয়র সহ-সভাপতি এরশাদ উল্লাহ। সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতি  তিনটি আপীল আবেদনের শুনানি করেন। এদিকে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা না মেনে নির্বাচন অনুষ্ঠান চেষ্টার  কারণে গত সোমবার বিকালে নির্বাচন স্থগিত করে দেয় মন্ত্রনালয়।