Wednesday, 6 February 2013

চট্টগ্রামে সাংবাদিক সোহেল সরওয়ারের উপরে পুলিশি হামলার নিন্দা জানিয়ে অনলাইন জানার্লিষ্ট এসোসিয়েশন (ওজাব) প্রতিবাদ সভা

কে.এম রুবেল : বাংলানিউজ২৪ডট কম  চট্টগ্রাম অফিসের ফটো সাংবাদিক সোহেল সরওয়ারের উপরে পুলিশি হামলার তিব্রনিন্দা জানিয়ে অনলাইন জানার্লিষ্ট এসোসিয়েশন (ওজাব) প্রতিবাদ সভা ৬ ফেব্রয়ারী বিকালে এনায়েত বাজারস্থ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আহবায়ক মির মেজবাহ আহম্মেদ, সিনিয়র সদস্য কামরুর ইসলাম, সজল চৌধুরী, বাবুল হোসেন বাবলা, জাহেদ কায়ছার, শারমিন মুনমুন সুমি, মুক্তার হোসেন বাবু, মহরম আলী, বাবুল মিয়া বাবলা প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন সাংবাদিক সোহেল সরওয়ার পেশাগত কাজে দায়িত্ব পালন করার সময় পাঁচলাইশ থানার (এএসআই) পরিতোষের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্যের হাতে মারধরের শিকার হয়েছেন বাংলা নিউজের ফটো সাংবাদিক সোহেল সরওয়ার। প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।