Friday, 22 February 2013

ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে : বিচারপতি আবদুস সালাম

চট্টগ্রাম: আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অদ্য ২৩ ফেব্রুয়ারী ”১৩ইং শনিবার সকাল ৯ ঘটিকায় চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক ও মহানগর সভাপতি লায়ন জাফর উল্লাহ-এর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি আলহাজ্ব আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় মহাসচিব সাইফুল ইসলাম দিলদার, সাবেক জেলা জজ জনাব মোহাম্মদ ইয়াছিন, জেলা পিপি আবুল হাসেম, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, এ এ গোলাম ফারুক মামুন।

প্রধান অতিথি বলেন, বর্তমান দেশের মানবাধিকার পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় সরকার সাধারণ জনগণের প্রাপ্য আধিকার নিশ্চিত করতে যে কোন পদক্ষেপ সাহসের সাথে নিতে হবে। যুদ্ধ অপরাধীর বিচার সাধারণ জনগণের দাবী। এক্ষেত্রে যে কোন পদক্ষেপকে মানবাধিকার কর্মীরা স্বাগত জানায়। দেশের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের কার্যকরী সদস্য আবুল বরকত আকাশের পরিচালনায়  অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন যথাক্রমে , চট্টগ্রাম জেলা যুগ্ন জজ্ বাহাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা কমিটি ও বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা মোহাম্মদ আবেদ আলী, এডিসি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সড়ক ও পরিবহন সমিতির সভাপতি আশরাফ খান, ঢাকা মহানগর সভাপতি আবদুল আজিজ, পোর্ট ল্যান্ড গ্রুপের পরিচালক ব্যবস্থ্াপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অধ্যাপক এডভোকেট নাসিরউদ্দিন, মানবাধিকার সংবাদের প্রকাশক এম. এ. সোহেল আহম্মদ মৃধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি, আবু তাহের টিপু, চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ফরহাদুল ইসলাম, চট্টগ্রাম জেলার মহিলা সম্পাদীকা আমিনা সুলতানা, কোতোয়ালী থানা শাখার সভাপতি তানজিনা নাজনীন হীরা,  পাহাড়তলী শাখার সভাপতি আলহাজ্ব মমতাজ মিয়া, চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ওয়াহিদুল আমিন আমীন, কুমিল্লা জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান রুম্মান, খুলশী থানা শাখার সভাপতি এস. এম. আজিজ, অধ্যাপক, চট্টগ্রাম জেলা সহ সভাপতি আবুল কালাম আজাদ, কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জাহিদুল ইসলাম তানছির, শামসুদ্দিন মিঠু, আবদুল মতিন প্রমূখ।