জাহিদ তানছির : পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দেওয়ানহাট চত্বরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের ধিক্কার জানায় তরুন প্রজন্ম। জামায়াত নেতাদের ফাঁসি ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচীতে এসে সংহতি প্রকাশ করছেন বিভিন্ন সংগঠন ও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা । তার সবাই একই কণ্ঠে স্লোগান দিয়েছেন “যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই”। এছাড়াও কর্মসূচীতে সংহতি প্রকাশ করতে এসেছেন সাবেক সংসদ সদস্য, প্রবীন রাজনীতিবীদ ইসহাক মিয়া, কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম, ইদ্রিস কাজেমী, এম.এ. হান্নান, আসিফ খান, মো: নাছির প্রমূখ ।