Saturday, 23 February 2013

দেওয়ানহাটস্থ সিএসডি কলোনী সরকারী প্রা: বিদ্যালয়ে কুইজ-২০১৩ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

এম.আবদুল হাই (বিশেষ প্রতিনিধি): বন্দর নগরী চট্টগ্রামে শহীদদের স্মরণে ২৪ ঘন্টার অন-লাইন নিউজ পোর্টাল আকাশ বার্তা ২৪ ডটনেট ও দেওয়ানহাট সি.এস.ডি কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় কুইজ-২০১৩ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী সকাল ৭ টায় নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট সি.এস.ডি কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শামছুজ্জামান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কুইজ-২০১৩ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসিস্থত ছিলেন আকাশ বার্তা ২৪ ডটনেট এর সম্পাদক এস.এম.আবুল বরকত আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.এম.রুবেল ব্যুরো চীপ চট্টগ্রাম দৈনিক দিনের আলো, এম.আবদুল হাই, বিশেষ প্রতিনিধি মানবাধিকার সংবাদ, মো: বাবুল মিয়া বাবলা স্টাফ রিপোর্টার দৈনিক দেশের কথা ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সানি-দে। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ, ছাত্র-ছাত্র ও অভিভাবকবৃন্দ। কুইজ-২০১৩ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ ছাত্র-ছাত্রীদের জ্ঞান আহরণে উদ্ভুদ্ধ হতে এবং ছাত্র-ছাত্রীদের সুধু পুথিগত বিদ্যাই নয় পাঠ্যবই অনুশীলনের পাশাপাশি মৌলিক ও নৈতিক শিক্ষার প্রতি উদ্ভুদ্ধ করতে অভিভাগদের প্রতি উদাত্ত আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বেলা ৩ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।