Tuesday, 29 January 2013

চট্টগ্রামে নিয়মিত কার্গো ফ্লাইট শুরু এমিরেটসের

চট্টগ্রাম : ৩০ শে জানুয়ারী : নিউজডেস্ক: এমিরেটস্ এয়ারলাইনের মালামাল পরিবহন শাখা-এমিরেটস্ স্কাই কার্গো বন্দরনগরী চট্টগ্রামে নিয়মিত কার্গো ফ্লাইট চালু করার মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সুসংহত করেছে। এমিরেটস্ স্কাই কার্গো বোয়িং ৭৭৭-২০০ মালবাহী উড়োজাহাজের সাহায্যে প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ১০০ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন উড়োজাহাজটি হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুর ১টায় অবতরণ করে বিকেল ৩টায় হংকংয়ের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।

বাঁশখালীতে জামায়াতের তান্ডব : চলছে হরতাল

চট্টগ্রাম: ২৯শে জানুয়ারী : নিউজডেস্ক : পুলিশের উপর হামলা, সংঘর্ষসহ ব্যাপক তান্ডবের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জামায়াত-শিবিরের ডাকে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এদিকে তান্ডবের ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ কমপক্ষে পাঁচ হাজার জনকে আসামী করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হরতাল চলাকালে বাঁশখালীর চাম্বল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চাম্বল বাজারে কোন দোকনপাট খুলেনি। ওই এলাকা দিয়ে যানবাহন চলাচলও বন্ধ আছে। সোমবার চাম্বল এলাকায় জামায়াত-শিবির পুলিশের উপর হামলা চালিয়েছিল।

Monday, 28 January 2013

ছাত্রনেতা মিজান হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

২৮শে জানুয়ারী : প্রেস বিজ্ঞপ্তি :  অদ্য ২৮ জানুয়ারী সকাল ৯ ঘটিকায় দেওয়ানহাট চত্ত্বরে (মোড়ে) স্থানীয় এলাকাবাসী ছাত্রনেতা, তরুন সমাজকর্মী, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড ছাত্রলীগের অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান (২৮) হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ  মিছিল ও সমাবেশ করেছে৤  দেওয়ানহাট এলাকার সর্বস্থরের জনগণ, দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাব, দেওয়ানহাট প্রতিজ্ঞা সংঘ, জিএস বন্ধনসহ বিভিন্ন সংগঠন প্রায় দুই ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। হামিদুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন হাজী শেখ আহম্মদ জাহেদ, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, আমিন উদ্দিন, সামসুল হক, জাহিদুল ইসলাম তানছির, জুয়েল, মোহাম্মদ ইলিয়াছ, সরোয়ার কাজেমী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ, আনোয়ার হোসেন সহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ৤ বক্তারা প্রশাসনের কাছে নির্মম এ হত্যাকান্ডের যথাযথ তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। পরে আর সে বাড়ী ফেরেনি। এব্যাপারে নিহতের ভাই আতিকুর রহমান রুবেল বাদী হয়ে ফটিকছড়ী থানায় ডাইরী করেন৤ দুইদিন পর ফটিকছড়ী থানার পুলিশ মিজানের মৃতদেহ মাইজভান্ডার দরবার শরীফের পুকুর থেকে উদ্ধার করা হয়৤ ওইদিনই সংশ্লিষ্ট থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।  পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Saturday, 26 January 2013

চট্টগ্রামের পাঁচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম, ২৬ জানুয়ারী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চারটি সরকারি ও একটি বেসরকারি প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেছেন। তিনি সার্কিট হাউস প্রাঙ্গনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি ভবন, ফৌজদারহাট নার্সিং কলেজ, ফৌজদারহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র (আইএইচটি) কার্যক্রম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস এর  কার্যক্রম উদ্বোধন করেন।

মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম, ২৬ জানুয়ারি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলার বটতলী এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ফারুক হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া এলাকার মো. মফিজের ছেলে। একই ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন, নোয়াখালীর পশ্চিম লীপুর এলাকার বজলুল আলীর ছেলে আবুল হোসেন (৫৫) ও মাটিরাঙ্গার তবলছড়ির আবদুল রহমানের ছেলে মো. শাহজাহান (৩০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হতাহতরা সবাই মাটিরাঙ্গার আলুটিলার বটতলী এলাকায় ভাই ভাই ব্রিক ফিল্ড নামক ইটভাটার কর্মচারী।

বাড়তি লঞ্চ ভাড়া ঘোষণা সোমবার

চট্টগ্রাম,২৬ জানুয়ারি : লঞ্চ মালিকদের দাবির মুখে প্রতি কিলোমিটারে ২৭ পয়সা লঞ্চ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাড়তি লঞ্চ ভাড়া বাড়ানোর ঘোষণা দেয়া হতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চ মালিকরা গত কয়েক দিন ধরে লঞ্চ ভাড়া বাড়ানোর দাবি করে আসছিলেন। বিদ্যমান প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা ভাড়া আরো ৫০ পয়সা বাড়িয়ে ২ টাকা করার দাবি জানান তারা।

নগরীতে জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২৬ জানুয়ারি : জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলামের নামাজে জানাজা নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে শনিবার বাদ জোহরে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে তার নিজের গড়া ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসে শেষ জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সেখানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে। এর আগে সকালে গ্রামের বাড়ি চন্দনাইশের মোহাম্মদপুরে এক দফা এবং ঢাকায় তিন দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রখ্যাত এ চিকিৎসকের।

‘এসি রুমে বসে বুদ্ধিজীবীরা ক্যুইক রেন্টালের সমালোচনা করছেন’

চট্টগ্রাম, ২৬ জানুয়ারী : জনগণকে দ্রুত বিদ্যুৎ দিতে ক্যুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবস্থাই একমাত্র সমাধান বলে মন্তব্য করে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা বলেছেন, “এসি রুমে বসে কিছু লোক ক্যুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবস্থার সমালোচনা করছেন।” শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া আইইবির ৫৪তম জাতীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ হোসেন নামে আইইবির অন্য এক কেন্দ্রীয় নেতা বলেন, “ক্যুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবস্থার কারণে জনগণ দ্রুত বিদ্যুৎ পাচ্ছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে ১২-ই রবিউল আওয়াল পালিত

চট্টগ্রাম, ২৫ জানুয়ারী: এয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা` এ শ্লোগানে দেশ বিদেশের লাখ লাখ মানুষ অংশ নিয়েছে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুসে। এ জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী। তার নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা শরীফ থেকে শুরু হয় এ জুলুস।

Monday, 21 January 2013

মালয়েশিয়া যেতে চট্টগ্রামের দু`লক্ষ কর্মীর নিবন্ধনঃ আজ লটারি

চট্টগ্রাম, ২২ জানুয়ারি :  চট্টগ্রাম বিভাগ থেকে মালয়েশিয়া যেতে আগ্রহীদের নাম নিবন্ধন কার্যক্রম সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটায় জেল প্রশাসক কার্যালয়গুলোতে জেলা প্রশাসন বা তার প্রতিনিধির উপস্থিতিতে লটারীর মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের মনোনীত করা হবে। পরে তথ্য যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বাচ্চু রাজাকারের ফাঁসির রায় ঃ চট্টগ্রামে আ`লীগের আনন্দ শোভাযাত্রা, মিষ্টি বিতরণ

চট্টগ্রাম, ২১ জানুয়ারী : মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হওয়ায় নগরীতে আনন্দ শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। এসময় জনসাধারণের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
সোমবার বিকেল দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

Sunday, 20 January 2013

কর্ণফুলী থানার চরপাথরঘাটায় ওষুধ দোকানদার খুন

চট্টগ্রাম, জানুয়ারি : নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় তোতার বাপের হাটে কামরুল ইসলাম নওশাদ (৩০) নামে এক ওষুধ দোকানদার খুন হয়েছেন। নিহত কামরুল তোতার বাপের হাট এলাকার মৃত আবদুস সালামের ছেলে। ওই এলাকায় মা ফার্মেসী নামে কামরুলের একটি ওষুধের দোকান আছে।

পোষ্টার, বিলবোর্ড ও দেওয়াল লিখনে ভরে গেছে মহানগরী

 জাহিদ হোসেন (চট্রগ্রাম)২১ জানুয়ারী : নগরীর যত্রতত্র ছেয়ে যাচ্ছে নানা রঙের পোষ্টারে। আর সেই সাথে সমান তালে চলছে দেওয়াল লিখন ও বিলবোর্ড সাঁটানো। মহানগরীর প্রতিটি সড়ক মহাসড়কে বের হলেই এমন চিত্র পাওয়া যাবে প্রতিদিন।
বাসস্থান, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, শিল্প কারখানা, দোকান, দেওয়াল, বেড়া, গাছ, বিদ্যুতের খুটি, খাম্বা, সড়ক বিভাজক, ব্রীজ, কালভার্ট কিংবা সড়কের উপরিভাগে হরদমে চলছে দেওয়াল লিখন, পোষ্টার লাগানো আর বিলবোর্ডের কাজ।

জাবেদের `ডামি` ভোট : চোখ বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন

চট্টগ্রাম: চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের টেলিভিশন ফুটেজের জন্য`ডামি` ভোট দেয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও গত চারদিনে আইনগত কোন ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। অনেকটা একতরফা ওই নির্বাচনে জাবেদ বিজয়ী হন। কিন্তু জাবেদের ডামি ভোট নিয়ে মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি হলেও নির্বাচন কমিশন এক্ষেত্রে চোখ বন্ধ রাখার কৌশল গ্রহণ করেছে। এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, `ভোটার না হয়েও কেন্দ্রে গিয়ে প্রার্থী যে আচরণ করেছেন সেটা আইনত শাস্তিযোগ্য অপরাধ। ভোটকেন্দ্র কোন নাটক মঞ্চস্থ করার জায়গা নয়।

ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ ইউএসটিসি`র শিক্ষার্থীদের

চট্টগ্রাম: উপাচার্য ও তার ছেলের স্বেচ্ছাচারিতা বন্ধসহ বিভিন্ন দাবিতে বেসরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা রোববার নগরীর খুলশী থানার ফয়`স লেক এলাকায় ক্যাম্পাসের সামনে আবারও প্রায় এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে ফয়`স লেকের আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, `শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক প্লাটুন পুলিশ পাঠানো হয়েছিল। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন।`