চট্টগ্রাম,২৬ জানুয়ারি : লঞ্চ মালিকদের দাবির মুখে প্রতি কিলোমিটারে ২৭ পয়সা লঞ্চ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাড়তি লঞ্চ ভাড়া বাড়ানোর ঘোষণা দেয়া হতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চ মালিকরা গত কয়েক দিন ধরে লঞ্চ ভাড়া বাড়ানোর দাবি করে আসছিলেন। বিদ্যমান প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা ভাড়া আরো ৫০ পয়সা বাড়িয়ে ২ টাকা করার দাবি জানান তারা।
বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২৫ থেকে ৩০ পয়সা বাড়ানোর আশ্বাস দেয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সব শেষ গত বুধবার বৈঠক হয়।
গত ৩ জানুয়ারি সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ে। এর পর থেকেই লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার (যাপ) নেতারা ভাড়া বাড়ানোর দাবি জানাতে থাকেন। এ ব্যাপারে তাদের সঙ্গে বিআইডব্লিউটিএ’র কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বছর দুই বার লঞ্চ ভাড়া বাড়ানো হয়েছিল। প্রথমবারে প্রতি কিলোমিটারের লঞ্চ ভাড়া ১ টাকা ১৮ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৩০ পয়সা করা হয়েছিল। আরেক দফা বাড়িয়ে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ টাকা ৫০ পয়সা।