চট্টগ্রাম, ২৬ জানুয়ারি : জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলামের নামাজে জানাজা নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে শনিবার বাদ জোহরে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে তার নিজের গড়া ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসে শেষ জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সেখানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে। এর আগে সকালে গ্রামের বাড়ি চন্দনাইশের মোহাম্মদপুরে এক দফা এবং ঢাকায় তিন দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রখ্যাত এ চিকিৎসকের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমণ্ডিতে নিজ বাসভবন ‘গুলমেহের’ এ অসুস্থ হয়ে পড়লে অধ্যাপক ডা. নূরুল ইসলামকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌঁনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
বিশিষ্ট এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। মাদক ও ধূমপানের বিরুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জনকল্যাণমূলক নানা কাজের স্বীকৃতি হিসেব বাংলা একাডেমী এবং স্বাধীনতা পুরস্কারসহ দেশি-বিদেশি সম্মাননা পেয়েছেন পিজি হাসপাতালের সাবেক এই পরিচালক।
নুরুল ইসলাম ১৯২৮ সালের ১ এপ্রিল চট্টগ্রামের চন্দনাইশে জন্ম গ্রহন করেন। ১৯৫১ সালে কলকাতা থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নেন তিনি। পরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নিয়ে অধ্যাপনা ও চিকিৎসা পেশায় নিযুক্ত হন। জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম ১৯৬৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত পিজি হাসপাতালে (বর্তমানে বিএসএমএমইউ) কর্মরত ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।