Saturday, 26 January 2013

চট্টগ্রামের পাঁচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম, ২৬ জানুয়ারী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চারটি সরকারি ও একটি বেসরকারি প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেছেন। তিনি সার্কিট হাউস প্রাঙ্গনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি ভবন, ফৌজদারহাট নার্সিং কলেজ, ফৌজদারহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র (আইএইচটি) কার্যক্রম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস এর  কার্যক্রম উদ্বোধন করেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এসব প্রকল্পের বাস্তবায়ন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং এ বি এম আবুল কাশেম মাস্টার এমপি প্রমুখ। এছাড়া একই স্থানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।