চট্টগ্রাম, ২১ জানুয়ারি : নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা
এলাকায় তোতার বাপের হাটে কামরুল ইসলাম নওশাদ (৩০) নামে এক ওষুধ দোকানদার
খুন হয়েছেন। নিহত কামরুল তোতার বাপের হাট এলাকার মৃত আবদুস সালামের ছেলে।
ওই এলাকায় মা ফার্মেসী নামে কামরুলের একটি ওষুধের দোকান আছে।
পুলিশ সুত্র জানান, রোববার রাত ৮ টার দিকে
কামরুলের ফার্মেসীতে এক ব্যক্তি ওষুধ কিনতে যান। এসময় আবদুর রব (৫০) নামে
এক বৃদ্ধ ওই ওষুধ ক্রেতার সঙ্গে জমিজমা বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে
পড়েন। এক পর্যায়ে কামরুল বিষয়টি নিষ্পত্তি করতে চাইলে উত্তেজিত আবদুর
রব ইটের টুকরা দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর অবস্থায়
পাশের দোকানদাররা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে আবদুর
রব পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
