চট্টগ্রাম: ঢাকায় জামায়াত-শিবিরের তান্ডবের পর চট্টগ্রাম নগরীর জামালখানে প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চের আশপাশের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জামালখানের দু`টি প্রবেশ পথে দু`টি আর্চওয়ে বসানো হয়েছে। গণজাগরণ মঞ্চে যাওয়ার পথে সবাইকে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন মনে হলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এরপর ঢুকতে দিচ্ছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, `ময়মনসিংহে ককটেল বিস্ফোরণ এবং ঢাকার ঘটনার পর আমরা নিরাপত্তা জোরদার করেছি।
মঞ্চের আশপাশে ১৩০ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। টহল ডিউটিতে আছেন আরও প্রায় ৭০ থেকে ৮০ জন পুলিশ সদস্য।` পুলিশ সূত্রে জানা গেছে, নগর গোয়েন্দা পুলিশের তিনটি টিমও গণজাগরণ মঞ্চের আশপাশে মোতায়েন আছে। সাদা পোশাকে মূল জমায়েতের ভিতরে টহল দিচ্ছেন নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। এর আগে গত শুক্রবার গণঅবস্থান কর্মসূচীতে জামায়াত-শিবিরের হামলার আশংকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড ঘোষণার পর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদী কর্মসূচী শুরু করে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ। একই সংগঠন ব্লগার ও অনলাইন একটিভিস্টিদের নিয়ে পরদিন দুপুরে প্রেসক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচীর ডাক দেয়। সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের ডাকা ওই গণ অবস্থান বর্তমানে সার্বজনীন রূপ পেয়েছে। গত সাতদিন ধরে চলছে এ গণ অবস্থান কর্মসূচী।