Tuesday, 12 February 2013

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

কে.এম. রুবেল : চট্টগ্রাম :  চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন গত ৫ ফেব্রুয়ারী নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ১৪ টি পদে কার্যকরী পরিষদের জন্য ৪৩ জন সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪ জন। তুমুল উৎসাহ উদ্দীপণার মধ্যে সকল সদস্যের অংশ গ্রহণের মাধ্যমে উক্ত নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনার আবদুর রহিম জানান, সুশৃঙ্খল ভাবে সদস্যরা তাদের ভোটা ধিকার প্রয়োগ  করেছে। উপস্থিতিও সন্তোশ জনক। 
সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদীন জনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওলি আহম্মদ। সহ-সভাপতি দুইটি পদে নির্বাচিত হয়েছেন বেরাল হোসেন ও । যুগ্ন সাধারণ সম্পাদক পদে পেয়ার আহম্মদ, সহসাধারণ সম্পাদক পদে শফিউল আলম ও জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল গফুর, প্রচারে আবু নাছের উদ্দিন পিন্টু, সমাজ কল্যান সম্পাদক নুর মোহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহাদত হোসেন। লাইন সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধক্ষ্য পদে আবুল হোসেন, কার্যকরী সদস্য পদে মোশাররফ হোসেন কামাল, মনির আহম্মদ, সজল, মামুন, ওয়াসিম নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন জনি দিনের আলো প্রতিনিধিকে জানান, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে গত নির্বাচনে তিনি নির্বাচিত হওয়ার পর পচিশ জনকে বিভিন্ন ক্ষেত্রে এককালিন ভাতা ও দূর্ঘটনায় পঙ্গু অবস্থায় ছয়জনকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চিকিৎসা খরচ প্রদান করেন। ভবিষ্যতে তিনি সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।