Saturday, 23 March 2013

রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান’র ইন্তেকালে চিটাগাং চেম্বারের শোক প্রকাশ

কে. এম রুবেল (চট্টগ্রাম ) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ২০ মার্চ, ২০১৩ ইং  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না.......রাজেউন)। তাঁর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিনিয়র-সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুন নেওয়াজ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তাঁরা বলেন- দেশ ও জাতির ক্রান্তিকালে মোঃ জিল্লুর রহমান’র মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি । বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধাবনতচিত্তে আজীবন স্মরণ করবে। জাতির জন্য নিজের জীবন উৎসর্গকারী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমাদের দেশে তিনি এক বিরল দৃষ্টান্ত। জীবন সায়াহ্নে রাষ্ট্রপতির মত সর্বোচ্চ সম্মানিত পদেও তিনি মর্যাদার স্বাক্ষর রেখেছেন।  অপর এক শোক বার্তায় চেম্বার কার্যালয়ে সভা চলাকালে নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আহমেদ, সদস্য ফৌজুল মবিন খান ও মোহাম্মদ শামসুল হক, নির্বাচন আপীল বোর্ড চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান, সদস্য হাকীম আলী ও জামাল উদ্দিন দেওয়ান মরহুমের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আল্লাহ যাতে তাঁকে বেহেশত নসীব করেন সেজন্য পরম করুণাময়ের নিকট দোয়া করেন।