কে. এম রুবেল (চট্টগ্রাম) : ২৫ মার্চ ২০১৩ ইং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনকে সামনে রেখে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম প্যানেল ২২ মার্চ ২০১৩ ইং মাদারবাড়ী ও মাঝিরঘাট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তাঁরা বলেন-মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদকে বিজয়ী করলে চেম্বারের সম্মানিত সদস্যদের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে।
তাঁরা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম প্যানেলকে বিজয়ী করার জন্য সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, নুরুন নেওয়াজ সেলিম, সৈয়দ জামাল আহমদ, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, ছৈয়দ ছগীর আহমদ, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ জহুরুল আলম, মোহাম্মদ হাবিবুল হক, এ. কে. এম. আকতার হোসেন, এম. এ. মোতালেব, রকিবুর রহমান টুটুল, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন চৌধুরী, মোঃ মোরশেদ, মোঃ দিদারুল আলম, কামরুল হাসান বাচ্চু, আবদুল মান্নান সোহেল, মাহবুবুল হক চৌধুরী ও জসিম উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নবী দোভাষ, আলহাজ্ব মাহবুবুল আলম, সভাপতি এবং যোবায়ের, বাংলাদেশ পার্টিলাইজার এসোসিয়েশন, আলহাজ্ব আবদুল মন্নান, সহ-সভাপতি, নিয়াজ রহমান, সহ-সভাপতি এবং আলহাজ্ব আলী আহমেদ, সহ-সম্পাদক, চিটাগাং ওয়্যার হাউস এসোসিয়েশন, শেখ মোঃ ইসহাক, সভাপতি, মাঝিরঘাট ট্রাক মালিক এসোসিয়েশন, আলহাজ্ব সাব্বির আহমেদ, আলহাজ্ব শেখ আহমেদ ও বাবলু।
.jpg)