Monday, 22 April 2013

বিদ্যুৎ, পানির জন্য হাহাকারের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

কে.এম রুবেল (চট্টগ্রাম) : সচেতন নাগরিক সমাজ আয়োজিত বিশিষ্ট সমাজ সেবক সভাপতি ইসমাইলের সভাপতিত্বে বিদ্যুৎ ও পানির হাহাকারের প্রতিবাদে জালালাবাদ ওয়ার্ড বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বিভিন্ন সংগঠন এই উদ্যোগক্তাকে একত্বতা ঘোষনা করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনার, বাংলাদেশ হিউম্যান রাইটস্, কমিশন-বিএইচআরসি। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনার এয়াকুব চৌধুরী, অধ্যাপক এম. এ বক্কর ছিদ্দিকী, জজ কোর্টেও পিপি মো: ফেরদৌস, যুবনেতা মো: রিদোয়ান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, বায়েজিদ থানা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো: সেলিম হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক নুরুল আলম সওদাগর, এস. এম মহসিন, মানবাধিকার কমিশনের বায়েজিদ থানার সহ-সভাপতি মোরশেদ খান, ফকিরাবাদ সমাজের সাধারণ সম্পাদক মো: আকবর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো: এনাম, সমাজ সেবক নজরুল ইসলাম, ছাত্রনেতা শাহজাদা সরোয়ার খান, ছাত্রনেতা মো: সোহেল, মো: সালাউদ্দিন, মো: দস্তগীর, মো: সাব্বির, মো: হান্নান, মো: মোরশেদ, মো: ছালেক, মো: অপু, মুরাদ, শান্ত, কাদের, আকবর আলী জাবেদ, সিরাজুল ইসলাম মিশু, মো: জনি প্রমুখ।
বক্তারা, অবিলম্বে বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধান করার জন্য প্রসাশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।