Wednesday, 10 April 2013

লালখান বাজার মাদরাসা অবরুদ্ধ করে রেখেছে মাসুম বাহিনী: বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন

সাঈফী আনোয়ারুল আজিম, চট্টগ্রাম, : চট্টগ্রামের লালখান বাজার মাদরাসা অবরুদ্ধ করে রেখেছে যুবলীগ নেতা মাসুম বাহিনীর ক্যাডাররা। মঙ্গলবার সকাল থেকেই মারমুখি অবস্থান নিয়ে মাদ্রাসার মূল প্রবেশ পথ থেকে ১ শ গজ দুরে অবস্থান নেয়। মাসুম বাহিনীর ক্যাডাররা মাদরাসার বিদ্যুৎ লাইন, গ্যাস সংযোগ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাদরাসার ছাত্ররা মসজিদে বসে বন-পাউরুটি খেয়ে ক্ষুধা মিটাচ্ছে। পানির অভাবে দুপুরে মাদরাসায় রান্না করতে পারেনি মাদরাসা কর্তৃপক্ষ
এদিকে মাদরাসা কর্তৃপক্ষ পিডিবির সাথে যোগাযোগ করেও বিদ্যুৎ সংযোগ করতে পারেনি।
লালখান বাজার মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ইজহারূল ইসলাম চৌধুরী জানিয়েছেন, যুবলীগ নেতা মাসুম বাহিনীর ক্যাডাররা মাদরাসার বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন কেটে দিয়েছে। তিনি অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, যুবলীগ নেতা মাসুম সোমবার হেফাজতে ইসলামের কমীর্  উপর সরাসরি গুলি করার দৃশ্য সংবাদ মাধ্যমে ছবি সহ প্রকাশিত হওয়ার পর আইন র্শংখলা বাহিনীর সদস্যরা এখনো তাকে আটক না করায় জন মনে অসন্তুটি দেখা দিয়েছে।