Tuesday, 23 April 2013

নগর মাতৃসদন এর ৫৯০ জন কর্মকর্তা কর্মচারীর চাকুরী এনজিওতে হস্তান্তর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কে.এম রুবেল (চট্টগ্রাম) : নগর স্বাস্থ্য কেন্দ্র মাতৃসদন এর ৫৯০ জন কর্মকর্তা কর্মচারীর চাকুরী এনজিওতে হস্তান্তর প্রতিবাদে এবং কর্মরতদের চাকুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আত্তীকরণের দাবীতে ২১ এপ্রিল রবিবার, সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতি নাজিম উদ্দীন আহমেদ। দু’হাজার এক হতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালনায় আরবান স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশন এলাকায় ৩৬টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও ২টি নগর মাতৃসদনের মাধ্যমে সর্বস্তরের জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। উক্ত প্রকল্পের মেয়াদ ২০১২ইং তারিখে ডিসেম্বর মাসে শেষ হওয়ায় কর্মরত ৫৯০ কর্মকর্তা কর্মচারীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। দীর্ঘ ১২ (বার) বছর চাকুরী করার কারণে কর্মকর্তা কর্মচারীগণের চাকুরীর বয়স সীমা অতিক্রান্ত হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে কর্মকর্তা কর্মচারী চাকুরী সিটি কর্পোরেশনের আত্তীকরণের দাবীতে গত ২৪ ডিসেম্বর ১২ইং তারিখে সিটি মেয়র এম.মঞ্জুর আলমের সাথে সাক্ষাত করে স্মারক লিপিও প্রদান করা হয়। সিটি মেয়র তাদেরকে মৌখিক আশ্বাস দিয়ে বলেন, কর্মকর্তা ও কর্মচারী চাকুরী সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির ঘোষণা দেন। কর্মকর্তা কর্মচারী মেয়র এর আশ্বাসের প্রেক্ষিতে আশ্বস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে গিয়ে নিজ দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু  দুঃখের বিষয় আশ্বাসের ৪ (চার) মাস অতিবাহিত হওয়ার পরও আত্তীকরণ না করে উল্টো কর্মকর্তা কর্মচারীগণকে স্বাস্থ্য কেন্দ্রের ভবনগুলো এনজিওতে হস্তান্তরের জন্য প্রক্রিয়া শুরু করেছেন। এতে করে স্বাস্থ্য সেবা কার্যক্রমকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়। তছাড়া ভবনগুলোর জমিদারগণ এর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। ৫৫ জন ওয়ার্ড কাউন্সলরগণ কর্মকর্তা কর্মচারীর দাবীর সাথে একাত্মতা পোষণ করেন বলে জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমাদের একটায় দাবী হাসপাতালগুলোকে সিটি কর্পোরেশর অর্থায়নে পরিচালনা করা। দাবী আদায় না হলে পরবর্তী আরো কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ২৪.০৪.২০১৩ তারিখ বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও আগামী ২৮.০৪.১৩ইং তারিখ সকাল ১০ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্ত্বরে অনিদিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান।