চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে অসুস্থ্ নোমানকে অবিলম্বে হাসপাতালে নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার বিকেলে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরীর কাজির দেউরী দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।কেন্দ্রীয় বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, যুবনেতা আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. ছিদ্দিক আহমদ চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইনাম উল হক, ড. মাহফুজ পারভেজ, এম এ সবুর, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা তুতন প্রমুখ।
সমাবেশ শেষে নাসিমন ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
