চট্টগ্রাম, ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে ছাত্রলীগ-হেফাজত সংঘর্ষে গুলিবিদ্ধ মো. শাহাদাৎ হাসপাতালে মারা গেছে। সে হেফাজতে ইসলামের একজন কর্মী বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ওয়াসা মোড়ে ছাত্রলীগের সাথে হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ শাহাদাৎকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
বিকাল ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়। চট্টগ্রাম হেফাজতে ইসলামের সাহিত্য সম্পাদক হারুন বিন ইজহার নিহত হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ওয়াসা মোড়ে ছাত্রলীগের সাথে হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ শাহাদাৎকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হেফাজত কর্মী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সংগঠনটির কর্মী-সমর্থকরা। ঘটনার প্রতিবাদে নগরীর ওয়াসা মোড় থেকে ২০-২৫ হাজার কর্মী-সমর্থকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শাহাদাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সঞ্চার হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব নগরীর আন্দরকিল্লা মসজিদের সামনে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে নগরীর গণজাগরণ মঞ্চ হামলার আশঙ্কায় প্রেসক্লাবে এক প্লাটুন বিজিবি ও বিপুল পরিমাণ পুলিশ-র্যাব মোতায়েন করা হয়েছে।
