Saturday, 20 April 2013

ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে : সুন্নী মহাসমাবেশে বক্তারা

চট্টগ্রাম: ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত নেতারা। তারা বলেন, ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলাম এখন ইসলামকে ব্যবহার করছে। শনিবার বিকেলে চট্টগ্রামে লালদীঘি ময়দানে নাস্তিক ব্লগারসহ কোরআন-ইসলাম-নবীর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত আয়োজিত সুন্নী মহাসমাবেশে বক্তারা একথা বলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে নাস্তিক ও ধর্মদোহীরা ব্লগ, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে ইসলাম, আল্লাহ-রসুল ও কোরান সম্পর্কে জঘন্য কুরুচিপূর্ণ অবমাননা চালিয়ে যাচ্ছে। অপরদিকে এর প্রতিক্রিয়ায় ইসলামের হেফাজতের নামে আরেকদল দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করছে। যা মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণার জন্ম দিচ্ছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, এক সময় তিনি (আহমদ শফী) যা করেছেন, তার বর্ণনা কেউ শুনলে এখনই তার বিরূদ্ধে গণজাগরণ শুরু হবে। কিন্তু এখন তিনিই ইসলাম হেফাজতের নেতৃত্ব দিচ্ছেন। তারা অভিযোগ করেন, দেশের সাম্প্রতিক সহিংসতা সৃষ্টির জন্য সরকারের নরম নীতিই দায়ী। সরকারের এ নীতির কারণে হেফাজত একের পর এক নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। দেশের আপামর মুসলমান তাদের সঙ্গে নেই উল্লেখ করে তারা বলেন, ওহাবী, মওদুদীপন্থী ‘বদ’ আক্বিদার কিছু ভ্রষ্ট মানুষ তাদের এ আন্দোলনের সঙ্গে আছে।