চট্টগ্রাম: সারা দেশে ১৮ দলীয় জোট টানা ৩৬ ঘণ্টা হরতাল পালন করলেও চট্টগ্রামে বুধবার অর্ধদিবস হরতাল পালন করা হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার জন্য হরতাল শিথিল করা হয়েছে।
মেলায় আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সহকারী মো. সেলিম সংবাদ মাধ্যমকে বলেন,‘চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও মেলার বিষয়টি বিবেচনায় এনে চট্টগ্রামে বুধবার অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে মহানগর বিএনপি।’মঙ্গলবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে হরতালের সমর্থনে আয়োজিত সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেবেন বলে জানান সেলিম।