কে.এম রুবেল (চট্টগ্রাম): বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ আটককৃত নেতৃবৃন্দের গ্রেপ্তারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল কোতোয়ালী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সামশুল আলমের সভাপতিত্বে সোমবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন জামান, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আখতার খান, সাংগঠনিক সম্পাদক শওকত আজম খাজা, আলী আব্বাস খান, মোঃ সালাউদ্দিন, হাজী বেলাল হোসেন, মঞ্জুরুল আলম, আকবর চৌধুরী, এ.কে.এম, পেয়ারু, মঞ্জুরুল কাদের মিঠু, আকতার সওদাগর, আতাউল্লাহ বাবু, সালাউদ্দিন কায়সার লাবু, ছাদেকুর রহমান রিপন, আলী মর্তুজা খান, জামাল আহমদ, শফিকুল ইসলাম খোকন, আলাউদ্দিন আলী নুর, নুর হোসেন, আতাউল্লাহ বাবু, আকতার সওদাগর, মাহবুব রানা, জালাল উদ্দিন, মোঃ ইউসুফ, নিজাম উদ্দিন, আবুল কালাম, সাব্বির আহমদ, তসলিম উদ্দিন, আবুল বশর, মোঃ আলাউদ্দিন, নুরুল আলম শিপু, মোঃ সেলিম, নুর হোসেন নুরু, মোঃ সালাউদ্দিন, প্রমুখ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশের সভাপতি আলহাজ্ব মোঃ সামশুল আলম বলেন, দেশ এক গভীর সংকটে দিকে এগিয়ে যাচ্ছে। সরকার জন সমর্থন হারিয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সন্ত্রাস ও প্রশাসন ব্যবহার করে জোর করে ক্ষমতায় আখড়ে থাকার চেষ্ঠা করছে। তিনি বলেন, অবিলম্বে আব্দুল্লাহ আল নোমানসহ গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি দেওয়া না হলে গণআন্দোলনের মধ্য দিয়ে তাদের মুক্তির পাশাপাশি সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, এই সরকারের হাতে জনগণের জানমাল গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ কোনটাই নিরাপদ নই। সরকার দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তিনি জনগণকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষে আগামী কালের ৩৬ ঘণ্টা লাগাতার হরতাল সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান। সমাবেশ শেষে নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবন এসে শেষ হয়।