চট্টগ্রাম: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে গণঅনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকদের একটি অংশ।
সোমবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র উদ্যোগে সংগঠনটির লাভলেইন কার্যালয় চত্বরে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
সিএমইউজের সভাপতি এনটিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুল হক হায়দরীর সভাপতিত্বে এই কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।সোমবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র উদ্যোগে সংগঠনটির লাভলেইন কার্যালয় চত্বরে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
বেলা ২টার দিকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সহ-সভাপতি ইস্কান্দার আলী চৌধুরীকে ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।
