Thursday, 11 April 2013

ফটিকছড়িতে আওয়ামী লীগ-হেফাজত সংঘর্ষ : ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন

চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাট এলাকায় হেফাজত  ও আওয়ামী লীগ ও পুলিশের  মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের নেতাকর্মী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মচারীসহ অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এসময় হেফাজতের নেতাকর্মীরাসহ স্থানীয় উত্তেজিত গ্রামের লোকজন প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল, চারটি মিনি ট্রাক, তিনটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর বিকেল সাড়ে ৪টা থেকে ফটিকছড়ির ভুজপুর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।