Sunday, 5 May 2013

সাভার ট্র্যাজেডি নিয়ে রাজনীতি করছে বিরোধী দল : নুরুল ইসলাম বিএসসি

চট্টগ্রাম : মে সরকারের সাফল্যকে ব্যর্থ করতে বিরোধীদল বিভিন্ন গোষ্ঠিকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম- আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি

বৃহস্পতিবার বিকেলে নগরীর মুসলিম ইনষ্টিটিউট হলে চট্টগ্রাম- আসন এলাকার বিভিন্ন মসজিদ-মন্দির শিক্ষা প্রতিষ্ঠানে আইপিএস কম্পিউটার বিতরণকালে তিনি কথা বলেন


তিনি বলেন, ‘সফল উদ্ধার অভিযানের মাধ্যমে আড়াই হাজার শ্রমিককে জীবন্ত উদ্ধার করা হয়েছে। বিরোধী দল এর কোন প্রশংসা করছে না বরং সরকারের সফলতা ব্যর্থ করতেই বিরোধী দল বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে দেশ অস্থিতিশীল করছে।

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা পিছনের দিকে নয় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই

চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা এমএ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ব্ক্তৃতা করেন, নগর আওয়ামী লীগ নেতা মাহাবুব মিন্টু, জামশেদুল আলম চৌধুরী, শফিকুল ইসলাম, পেয়ার মোহাম্মদ, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন প্রমুখ|