কে এম রুবেল (চট্টগ্রাম) : বাংলাদেশ রিপোটার্স ক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক সভা শনিবার সন্ধায় সংগঠনের দেওয়ান হাটস্থ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিন চৌধুরী (বিপ্লব) এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আলতাফ চৌধুরী, জাহাঙ্গীর আলম, এমরাউল কায়েস মিঠু, নয়ন বড়ুয়া জয়, প্রকাশ বড়ুয়া, রুহুল আমিন, কিবরিয়া চৌধুরী ,আব্দুল কাদের রাজু, আব্দুল্লাহ আল মাসুদ, রফিকুলইসলাম শেখ সেলিম, বাচ্চু বড়ুয়া, মো: শফি, মোঃ মাহতাব উদ্দিন চৌধুরীসহ অনেকে।
সভায় বক্তারা বলেন,সংবাদিকরা সমাজের সব অসঙ্গতিকে তুলে ধরে জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহের মাধ্যমে । সাংবাদিকরা প্রতিমুহুর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে। এইসব প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে কাজ করতে হবে। সভায় সাংবাদিক হত্যা, নির্যাতন ও বিচারের দাবীতে আগামী ২৯শে জুন সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্বান্ত নেওয়া হয়। মানব বন্ধনকে সফল করার জন্য সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়