কে এম রুবেল (চট্টগ্রাম) : গত ০৭ তারিখ তারিখ দুপুর অনুমান ১৩.৩৫ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ তারেক আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব এসএম আতাউর রহমান এর নেতৃত্বে এসআই/ প্রকাশ প্রণয় দে,
এসআই/ মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকার আজিজ কলোনী, লবণঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর পাড়ে অভিযান চালিয়ে ১) মোঃ মাফরুল @ মারুফ (৩১), পিতা- মোঃ নূরু, সাং- রফিনগর, নোয়াবাড়ী, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ বর্তমানে নায়েব আলী মাঝির ভাড়া বাসা, এসআরবি, মাঝিরঘাট, থানা- সদরঘাট, চট্টগ্রামকে আটক করে। এ সময় তার কাছে থাকা দুটি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে মোট ৮০ (আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মুল্য- ১৬,০০০/- (ষোল হাজার) টাকা। ধৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি’র নবগঠিত সদরঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।