চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামের নবগঠিত সদরঘাট থানার আলকরণ এলাকায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এ হত্যার ঘটনা ঘটায়। নিহত কলেজ ছাত্র হলেন রিটু ঘোষ (২৫)। তিনি নগরীর আলকরণ এলাকার দোভাষ কলোনির অধীর ঘোষের পুত্র। রিটু চন্দনাইশের গাছবাড়িয়া সরকারী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। রিটুর বন্ধু হুমায়ুন সংবাদ মাধ্যমকে জানান, শনিবার রাতে রিটু তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সোনিয়া ফার্মেসিতে ছিলেন।
Saturday, 1 June 2013
Thursday, 30 May 2013
চট্টগ্রামকে শূন্য অপরাধসম্বলিত এলাকা করার জন্য নতুন চারটি থানা
চট্টগ্রাম: বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে নতুন চারটি থানার কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করার পাঁয়তারা চলছে। ধর্ম আর মৌলবাদের মোড়কে গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। এ মুহুর্তে সবার উচিৎ এ দুরভিসন্ধি সম্পর্কে সচেতন থেকে শেখ হাসিনাকে সমর্থন করা। ধর্মের মোড়কে থাকা স্বৈরতন্ত্রকে রুখতে হলে হাসিনাকে সমর্থন করা ছাড়া কোন বিকল্প নেই।’ তত্তাবধায়ক সরকারের আমলে জেলে যাবার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাবার অভিজ্ঞতা আমার আছে।
Monday, 27 May 2013
ফিশারিঘাটে ৪১ কেজি পিরানহা আটক
চট্টগ্রাম: নগরীর ফিশারিঘাট এলাকা থেকে বিক্রি নিষিদ্ধ ৪১ কেজি পিরানহা মাছ আটক করেছে মৎস অধিদপ্তর। একই সঙ্গে নিষিদ্ধ মাছ বিক্রি করার দায়ে ৫ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা মৎস অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এসব মাছ আটক করে। মৎস মান নিয়ন্ত্রণ পরিদর্শক প্রণব দাশ সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকাল ১০টার দিকে ফিশারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রি নিষিদ্ধ ৪১ কেজি পিরানহা মাছ আটক করা হয়। একই সঙ্গে এসব মাছ বিক্রেতা বাহার উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রণব দাশ বলেন,‘অভিযানে মাছের ফরমালিকন পরীক্ষা করা হয়েছে। তবে ফরমালিন মেশানোর কোন প্রমাণ পাওয়া যায়নি।‘ এছাড়া পাহাড়তলী বাজারেও অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।
Thursday, 23 May 2013
Monday, 20 May 2013
এক মাস সমাবেশের অনুমতি পাবেনা কেউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম: আগামী এক মাস কোন দলকে সভা-সমাবেশের অনুমতি দেয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। রোববার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নতুন জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেন, জনসাধারণের উপর অত্যাচার করেন, নির্যাতন করেন, গাড়ি পোড়ান, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অত্যাচার করেন, দোকান লুট করেন, তাদেরকে ওই যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমাবেশ করার অধিকার স্বীকার করার শর্তেও আগামী এক মাস পর্যন্ত কোনো সমাবেশ কোনো দলকে আমরা করতে দেব না।’
Sunday, 19 May 2013
Friday, 17 May 2013
শিবিরের সাবেক কর্মী এখন হেফাজতের ভলিন্টিয়ার ইনচার্জ
চট্টগ্রাম: চট্টগ্রাম আন্দরকিল্লা মোড় থেকে গ্রেফতার হওয়া হেফাজতে ইসলামের নেতা ড. মুহাম্মদ নছিম আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। প্রায় বছরখানেক আগে তাকে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ দেয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে তার ব্যাপারে তীব্র আপত্তি ছিল বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষকদের। কিন্তু তাদের আপত্তি অগ্রাহ্য করে তাকে শেষ পর্যন্ত প্রভাষক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ তার আমলে মুহাম্মদ নছিমকে নিয়োগ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘নছিম যে হেফাজতের নেতা, সেটা আমি জানি না।’
Subscribe to:
Posts (Atom)




